ঢাকা ১০:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

আমাদের রাজনীতি মানুষের জীবনমান উন্নয়নের: তারেক রহমানের

কড়াইলবাসীর পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের রাজনীতি সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের রাজনীতি।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় কড়াইলবাসী আয়োজিত দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, আমি আপনাদের এলাকারই সন্তান। স্বাধীনতা পরবর্তী সময়ে যে বাড়িতে বড় হয়েছি, স্বৈরাচারি সরকার কীভাবে সেটা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে, সেটা আপনারা দেখেছেন। আমি এখন আপনাদের সন্তান। আমি আপনাদের পাশে থাকবো, এই এলাকার মানুষের পাশে থাকবো।

কড়াইলবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও বলেন, যার জন্য আজকের দোয়া মাহফিল, তিনি যখন বেঁচে ছিলেন মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করেছেন আজীবন। আমাদের রাজনীতি সাধারণ মানুষের জন্য। সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন করাই আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য।

মানুষের কল্যাণে আগামীদিনে যেসব কাজ করতে চান সে বিষয়ে তিনি বলেন, মা-বোনেরা যেন সচ্ছলভাবে জীবন চালাতে পারেন, সেজন্য আমরা ফ্যামিলি কার্ড দিতে চাই। আল্লাহ যেন আমাদের সেই তওফিক দেন। এছাড়া কৃষি কার্ডের মতো আরও অন্যান্য কার্যক্রমে আপনাদের দোয়া চাই।

‘দালানে যে থাকে তার সন্তান যেমন শিক্ষা সুবিধা পায়, কড়াইল বস্তির সন্তানরাও যেন একই শিক্ষা পায়। একইরকম স্বাস্থ্য সেবা, খেলাধুলার ব্যবস্থাসহ সবরকম সুবিধা যেন পায়, আমরা সে ব্যবস্থা করবো, যদি আল্লাহ চান’ যোগ করেন তিনি।

কড়াইলবাসীর জন্য আধুনিক আবাসনের ব্যবস্থা করতে চান জানিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, আধুনিক আবাসনের ব্যবস্থা করার চেষ্টা করবো। এখানে যারা বহুবছর ধরে আছেন, তাদের কাছে সেসব ফ্ল্যাট হস্তান্তর করারও প্রতিশ্রুতি দেন তারেক রহমান।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ ইউরোপ ইউরোপা লিগ, দ্বিতীয় বাছাইপর্বের পরিসংখ্যান ও লাইভ স্কোর

আদিতমারীতে ভ্রাম্যমান আদালতে ৫ মাদক সেবীকে বিভিন্ন মেয়াদে সাজা

আমাদের রাজনীতি মানুষের জীবনমান উন্নয়নের: তারেক রহমানের

আপডেট সময় ০৫:৫০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬

কড়াইলবাসীর পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের রাজনীতি সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের রাজনীতি।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন