আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লালমনিরহাট-২-আদিতমারী-কালিগঞ্জ আসনে বিএনপির প্রার্থী রোকন উদ্দিন বাবুল কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজ সোমবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এ সময় দুই উপজেলার বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে উপজেলা নির্বাচন অফিস প্রাঙ্গণে পৌঁছালে উষ্ণ অভ্যর্থনায় স্বাগত জানানো হয়।মনোনয়ন জমা দেওয়ার পর বিএনপির প্রার্থী রোকন উদ্দিন বাবুল সাংবাদিকদের বলেন, ‘বহুদিন ধরে অবহেলিত আদিতমারী ও কালিগঞ্জ এলাকার মানুষ বিগত ৪০বছর থেকে অবহেলিত, রাস্তা -ঘাটসহ কোন উন্নয়ন নাই, তিস্তা ভাঙ্গনে প্রতি বছর হাজার,হাজার মানুষ ক্ষতিগ্রস্থ হচ্ছে ভাঙ্গনরোধে কোন ব্যবস্থা নেই,বেকার সমস্যা সমাধানসহ একটি আধুনিক, বসবাস উপযোগী, উন্নত ও সমৃদ্ধ উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। জনগণের উন্নয়নই আমার মূল লক্ষ্য। রাস্তা-ঘাট, শিক্ষা, কৃষি, স্বাস্থ্যসহ সকল খাতে বৈপ্লবিক উন্নয়ন ঘটাতে চাই। তরুণদের কর্মসংস্থান, ব্যবসা-বাণিজ্যের প্রসার, কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতকরণ এবং সাধারণ মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করবো।
বিএনপি আমাকে যে বিশ্বাস নিয়ে ধানের শীষ মার্কায় মনোনয়ন দিয়েছে, আমি সেই আস্থার মূল্য রাখতে জনগণের পাশে থেকে কাজ করতে চাই। ইনশাআল্লাহ এই এলাকার দলমত নির্বিশেষে সবাই আমার পাশে আছে। বিগত ৪০ বছর থেকে এই আসন থেকে বিএনপির কোন প্রার্থী জয়ি হতে পারেনি। আগামি ১২ ফেব্রুয়ারিতে এই এলাকার জনসাধারন আমাকে বিপুলভোটে নির্বাচিত করবে বলে আশাবাদী।
’তিনি আরও বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশনেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিসালী ও দেশকে উন্নয়ন করতে সবাইকে ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার আহবান জানান।
মনোনয়ন জমা জমা দিতে আসা বিএনপির নেতাকর্মিরা বলেন, রোকন উদ্দিন বাবুল দীর্ঘদিন দলের সাথে অঙ্গীকারবদ্ধভাবে কাজ করেছেন, মাঠের নেতা হিসেবে জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা মাঠে তার তৃনমুল জনপ্রিয়তা রয়েছে। তাই ধানের শীষ মার্কা নিয়ে তিনি জনগণের ভোটে বিজয়ী হবেন—এমন আশাবাদী।
অন্যদিকে এ আসনে মোট ৭ জন বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা হলেন, অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু (জামাত),এলহান (জাপা),মুফতী মাহফুজুর রহমান (ই.শা),ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) শামীম কামাল (জনতা),মমতাজ আলী শান্ত (স্বতন্ত্র) ও হাফেজ মাওলানা আব্দুর রহমান ক্বারিমী (স্বতন্ত্র)।
মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি। এর পরের দিন ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
রেজাউল করিম রাজ্জাক, বিশেষ প্রতিনিধি ;- 



























