লালমনিরহাটের আদিতমারী উপজেলায় পাওনা ২০ টাকার জন্য ধস্তাধস্তিতে কাইয়ুম উল্ল্যা (৭২) নামে এক বৃদ্ধ নিহত।
বুধবার (১৩ মে) বিকেলে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের পশ্চিম ভেলাবাড়ী বেলটারী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ মৃত নেরো শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, একই এলাকার কলা বিক্রেতা মজিদুল ইসলামের দোকানে কলা কিনে ২০ টাকা বাকী রেখেছিলেন কৃষক বৃদ্ধ কাইয়ুম উল্ল্যা। বুধবার বিকেলে বাজারে এলে কলার দোকানদার মজিদুল পাওনা টাকা চাইলে বিতর্ক লাগে। এর এক পর্যায়ে কলার দোকানদার মজিদুল ইসলাম ধস্তাধস্তি ও কথা কাটাকাটি হয়। পরে এক পর্যায়ে ঐ বৃদ্ধা পাশে চকিতে বসে পড়ে জ্ঞান হারিয়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান।
আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নাজমুল হক বলেন, দির্ঘদিন থেকে কাইয়ুম উল্লাহ অসুস্থ্য এবং স্টক করে মারা গেছেন।আত্বীয়,স্বজন ও এলাকাবাসীর কোন অভিযোগ না থাকায় লাশ তার পারিবারিক লোকজনের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি জিডি করা হয়েছে।
রেজাউল করিম রাজ্জাক, বিশেষ প্রতিনিধি ;- 



























