পল্লী উন্নয়ন সমৃদ্ধ দেশ,সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিআরডিবির অঙ্গিকার উন্নয়ন সমৃদ্ধ করার লক্ষে লালমনিরহাট আদিতমারী জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন করা হয়।
দিবসটি পালন উপলক্ষে সোমবার (৬ জুলাই) উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর আয়োজনে, র্যালি,আলোচনা সভা, ক্ষুদ্র ঋণ ও গাছের চারা বিতরণ নানা কর্মসূচির মধ্যে দিয়ে পালন করা হয়। সকালে একটি বর্ণাঢ্য র্যালি বিআরডিবি অফিস হতে বের হয়ে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও গুঞ্জন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য বিআরডিবি কর্মকর্তা রাকিবুল আহমেদ চৌধুরী। অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইফতেখার হোসেন খান, কৃষি অফিসার কৃষিবীদ ওমর ফারুক,উপজেলা প্রকৌশলী ফজলুল হক,মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন,উপজেলা শিক্ষা অফিসার আজিজুল হক ও কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ আদিতমারী ডেপুটি জেনারেল ম্যানেজার আবুল ফাত্তাহ প্রমূখ। সভা শেষে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ক্ষুদ্র ঋণেরর চেক ও গাছের চারা বিতরণ করা হয়।
র্যালি,আলোচনা সভায় সরকারী কর্মকর্তা,বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ,স্থানীয় ব্যক্তিবর্গ, বিআরডিবির সুবিধাভোগী নারী ও পুরুষ অংশগ্রহন করে।
ব্রেকিং
আদিতমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন র্যালি
-
রেজাউল করিম রাজ্জাক, বিশেষ প্রতিনিধি ;- - আপডেট সময় ০১:৩৪:৫৯ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
- 89
জনপ্রিয় সংবাদ

































