ঢাকা ০৯:৩০ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

আদিতমারীতে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা, বাড়িঘর ভাঙচুর

লালমনিরহাটের আদিতমারীতে  তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লাদেন (১৪) নামের এক কিশোর নিহত হয়েছে এবং বাড়ী-ঘরে ব্যপক ভাংচুরের ঘটনাও ঘটে।
 সোমবার (৮ জুন) রাত নয়টার দিকে উপজেলার সারপুকুর ইউনিয়নের বালাটারী এলাকায় ঘটে। নিহত লাদেন ঐ এলাকার আশরাফ আলীর ছেলে। এ ঘটনায় এলাকায় এখন উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত লাদেনের সঙ্গে একই ইউনিয়নের দাসপাড়া এলাকার জুয়েলের ছেলে রকির (১৮) বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ওই বিরোধকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে দাসপাড়া এলাকায় কয়েকটি বাড়িঘরে ভাংচুর ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাকবিতণ্ডার এক পর্যায়ে রকি ধারালো অস্ত্র দিয়ে লাদেনকে আঘাত করলে সে গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ বিষয়ে আদিতমারী থানার অফিসার ইনচার্জ নাজমুল হক  ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,অভিযোগ পেয়েছি মামলা প্রক্রিয়াধীন,সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

ইতিহাসের এই দিনে : ৬ সেপ্টেম্বর ২০২৬ইং

আদিতমারীতে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা, বাড়িঘর ভাঙচুর

আপডেট সময় ০৭:২৯:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬