ঢাকা ১১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ টাইগারদের জয়, ইতিহাস গড়ল বাংলাদেশ

মোসাদ্দেক হোসেন আউট হওয়ার সময় বেশ চাপে ছিল বাংলাদেশ। তাওহিদ হৃদয় ও মেহেদী হাসান মিরাজের দায়িত্বশীল ব‍্যাটিংয়ে বাকি পথটুকু নিরাপদেই পাড়ি দিতে পারল স্বাগতিকরা। তাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো জিতল ওয়ানডে সিরিজ।

বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয় ওয়ানডেতে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে ৫ উইকেটে জিতেছে বাংলাদশ। তিন ম‍্যাচের সিরিজে স্বাগতিকরা এগিয়ে গেছে ২-০ ব‍্যবধানে।

অস্ট্রেলিয়াকে হারিয়ে চক্রপূরণের পথে এগিয়ে গেল বাংলাদেশ। বাকি রইল কেবল ইংল‍্যান্ড। টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ‍্যে কেবল ইংল‍্যান্ডের বিপক্ষে কোনো ওয়ানডে সিরিজে জিততে পারেনি বাংলাদেশ।

মিরাজের হেলমেটে ন‍্যাথান এলিসের বাউন্সার আঘাত করার পর দ্রুতই ম‍্যাচ শেষ করে দিলেন দুই ব‍্যাটসম‍্যান।

রাইলি মেরেডিথের ওভারে ছক্কা ও চারে কাজ অনেকটাই এগিয়ে নেন হৃদয়। ওভারের শেষ বলে ছক্কায় ম‍্যাচের ইতি টানেন হেলমেটে বলের আঘাত লাগার পরও ব‍্যাটিং চালিয়ে যাওয়া মিরাজ। মাঠে তাকে বমিও করেছেন, তবুও মাঠ ছাড়েননি অধিনায়ক।

৫৫ বলে এক ছক্কা ও দুই চারে ৪০ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন হৃদয়। ২২ বলে একটি করে ছক্কা ও চারে ২২ রানে অপরাজিত থাকেন মিরাজ। তাদের জুটিতে ৫১ রান আসে ৪৯ বলে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর২০২৬
Live Updates by News Bijoy 24

আবারও ভূমিকম্পে কেঁপে উঠল দেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ টাইগারদের জয়, ইতিহাস গড়ল বাংলাদেশ

আপডেট সময় ০৮:০৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

মোসাদ্দেক হোসেন আউট হওয়ার সময় বেশ চাপে ছিল বাংলাদেশ। তাওহিদ হৃদয় ও মেহেদী হাসান মিরাজের দায়িত্বশীল ব‍্যাটিংয়ে বাকি পথটুকু নিরাপদেই পাড়ি দিতে পারল স্বাগতিকরা। তাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো জিতল ওয়ানডে সিরিজ।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন