ঢাকা ০৩:২২ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

২০২৭ সালের হজে যেতে পারবেন না যারা

ছবি: সংগৃহীত

২০২৭ সালের পবিত্র হজ পালনের জন্য প্রাথমিক নিবন্ধনের সময় শেষ হচ্ছে আগামী বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর)। ধর্মবিষয়ক মন্ত্রণালয় স্পষ্ট জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে হবে এবং এ সময়সীমা আর বাড়ানো হবে না।

একই সঙ্গে বয়স ও শারীরিক অসুস্থতাসহ নির্দিষ্ট কয়েকটি কারণে কিছু ব্যক্তি আগামী বছরের হজে অংশ নিতে পারবেন না বলেও জানিয়েছে মন্ত্রণালয়।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২৪ সেপ্টেম্বর নিবন্ধন শেষ হওয়ার পর বাংলাদেশ থেকে কতজন হজে যেতে আগ্রহী, সেই চূড়ান্ত সংখ্যা সৌদি কর্তৃপক্ষকে জানানো হবে।

এর আগে ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ-১ এক সার্কুলারে হজে যেতে ইচ্ছুক ব্যক্তি, হজ এজেন্সি, ব্যাংক এবং সংশ্লিষ্ট সব পক্ষকে নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানায়।

যারা হজে যেতে পারবেন না

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের ২৭ জুলাইয়ের নির্দেশনা অনুযায়ী, ২০২৭ সালের হজে অযোগ্য হিসেবে বিবেচিত হবেন—

  • ১৫ বছরের কম বয়সী শিশু।
    দীর্ঘমেয়াদি হৃদরোগ, ফুসফুস, লিভার ও কিডনি রোগে আক্রান্ত ব্যক্তি।
    স্নায়বিক রোগ বা গুরুতর মানসিক অসুস্থতায় আক্রান্ত ব্যক্তি।
    ডিমেনশিয়ায় আক্রান্ত ব্যক্তি।
    কেমোথেরাপি, বায়োলজিক্যাল থেরাপি বা রেডিওথেরাপি নিচ্ছেন এমন ক্যান্সার রোগী।
    যক্ষ্মা (টিবি), হেমোরেজিক ফিভারসহ জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ সক্রিয় সংক্রামক রোগে আক্রান্ত ব্যক্তি।
    গর্ভাবস্থার শেষ দুই মাসে থাকা নারী।
    উচ্চঝুঁকিপূর্ণ গর্ভাবস্থায় থাকা নারী।

মন্ত্রণালয় জানিয়েছে, এসব ক্ষেত্রে হজযাত্রার জন্য প্রয়োজনীয় ফিটনেস সার্টিফিকেট দেওয়া হবে না।

নিবন্ধনের সময় যেসব তথ্য লাগবে

প্রাথমিক নিবন্ধনের সময় হজযাত্রীদের প্রশিক্ষণ ও টিকাদানের জন্য জেলা নির্বাচন করতে হবে। পাশাপাশি হজের ধরন ও প্যাকেজ নির্বাচন করতে হবে।

এ ছাড়া পাসপোর্টের মেয়াদ অবশ্যই ৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত থাকতে হবে।

ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন হলে সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ থেকে হজে যেতে ইচ্ছুকদের চূড়ান্ত সংখ্যা সৌদি কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

২০২৭ সালের হজে যেতে পারবেন না যারা

২০২৭ সালের হজে যেতে পারবেন না যারা

আপডেট সময় ০৩:২১:৫০ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

২০২৭ সালের পবিত্র হজ পালনের জন্য প্রাথমিক নিবন্ধনের সময় শেষ হচ্ছে আগামী বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর)। ধর্মবিষয়ক মন্ত্রণালয় স্পষ্ট জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে হবে এবং এ সময়সীমা আর বাড়ানো হবে না।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন