ঢাকা ০৬:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

হিলিতে দুই দিনে তাপমাত্রা কমেছে ১০ ডিগ্রি সেঃ

দিনাজপুরের হিলিতে হঠাৎ তাপমাত্রা কমে যাওয়ায় শীতের তীব্রতা বেড়েছে বহুগুণ। কনকনে ঠান্ডা ও আর্দ্র বাতাসে বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন। আবহাওয়া অফিস সোমবার সকালে জানায়, গত দুই দিনের ব্যবধানে দিনাজপুর জেলায় দিনের তাপমাত্রা কমেছে প্রায় ১০ ডিগ্রি সেলসিয়াস।

দিনাজপুর আবহাওয়া অফিসের কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, গত ২৬ ডিসেম্বর জেলায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু ২৮ ডিসেম্বর তা নেমে আসে মাত্র ১৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াসে। একই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রার ব্যবধান কমে যাওয়ায় শীতের অনুভূতি আরও বেশি তীব্র হয়ে উঠেছে।

তিনি আরও জানান, শনিবার রাতে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস এবং রবিবার দিনের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য মাত্র ২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। সাধারণত এই ব্যবধান যত কম হয়, শীতের প্রকোপ তত বেশি অনুভূত হয়।

এদিকে সোমবার সকাল ৬টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সে সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯২ শতাংশ। পরে চূড়ান্ত হিসেবেও একই তাপমাত্রা নিশ্চিত করেছে আবহাওয়া অফিস।

একই সময়ে দেশের অন্যান্য অঞ্চলে তাপমাত্রা রেকর্ড করা হয়, তেতুলিয়া ১২ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস, সৈয়দপুর ১৩ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস, রংপুর ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, বগুড়া ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, রাজশাহী ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, ঈশ্বরদী ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, বদলগাছি (নওগাঁ) ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং যশোর ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, চলমান এই শীতল পরিস্থিতি আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। এ সময় তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে অথবা সামান্য ওঠানামা করতে পারে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।

ইতিহাসের এই দিনে : ৪ জুন ২০২৬ইং

হিলিতে দুই দিনে তাপমাত্রা কমেছে ১০ ডিগ্রি সেঃ

আপডেট সময় ০৭:৩৮:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫