ঢাকা ০৯:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

হাসপাতালে খালেদা জিয়া

জরুরি পরীক্ষা-নিরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে।
রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার পর গুলশানের বাসভবন ফিরোজা থেকে বের হয়ে রাত সোয়া ৮টার দিকে হাসপাতালে পৌঁছায় তার গাড়িবহর।
বিএনপির চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান জানান, রাত ৮টা ১০ মিনিটে ম্যাডাম খালেদা জিয়া হাসপাতালে পৌঁছান।
এর আগে বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের আরেক কর্মকর্তা শামসুদ্দিন দিদার জানান, মেডিকেল বোর্ডের সিদ্ধান্তক্রমে শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতাল নেওয়া হবে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে।

পরীক্ষা শেষে খালেদা জিয়াকে আবার বাসায় নিয়ে আসা হবে নাকি হাসপাতালে থাকতে হবে— সেই বিষয়ে কিছু জানাননি তিনি।
এর আগে তিনি সর্বশেষ ১৫ অক্টোবর এভারকেয়ার হাসপাতালে ভর্তি ছিলেন। দীর্ঘদিন ধরেই খালেদা জিয়া জটিল বিভিন্ন অসুস্থতায় চিকিৎসাধীন। সাম্প্রতিক সময়ে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তার নিয়মিত চেকআপের প্রয়োজন হচ্ছে বলেও দলীয় সূত্র জানিয়েছে।

হাসপাতালে পৌঁছানোর পর প্রয়োজনীয় পরীক্ষা–নিরীক্ষা শেষে চিকিৎসকেরা পরবর্তী সিদ্ধান্ত নেবেন।

গত ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া। চিকিৎসার জন্য ১১৭ দিন লন্ডনে অবস্থান শেষে গত ৬ মে দেশে ফেরেন। এরপর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় খালেদা জিয়াকে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।

ইতিহাসের এই দিনে : ৪ জুন ২০২৬ইং

হাসপাতালে খালেদা জিয়া

আপডেট সময় ১০:০৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫

জরুরি পরীক্ষা-নিরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে।
রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার পর গুলশানের বাসভবন ফিরোজা থেকে বের হয়ে রাত সোয়া ৮টার দিকে হাসপাতালে পৌঁছায় তার গাড়িবহর।
বিএনপির চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান জানান, রাত ৮টা ১০ মিনিটে ম্যাডাম খালেদা জিয়া হাসপাতালে পৌঁছান।
এর আগে বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের আরেক কর্মকর্তা শামসুদ্দিন দিদার জানান, মেডিকেল বোর্ডের সিদ্ধান্তক্রমে শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতাল নেওয়া হবে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন