ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

হঠাৎ মেসিতে আক্রান্ত পূর্ণিমা, উদ্বেগে ভক্তরা

চলছে বিশ্বকাপ ফুটবল। এর মধ্যে প্রথম রাউন্ডের খেলা শেষের পথে। দিন যতই এগোচ্ছে, ফুটবলের উন্মাদনা বেড়েই চলছে। আর বিশ্বকাপ ফুটবল ঘিরে বাংলাদেশে আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকদের বাঁধভাঙা উচ্ছ্বাস যেন আরও আবেগময় করে তুলছে। নিজ দলের সমর্থনে আবেগময় হয়ে পড়েছেন ফুটবলপ্রেমীরা।
বিশ্বের কোটি কোটি মানুষের মতো সেই আবেগের স্রোতে ভেসেছেন জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমাও। আর সেই ভালোবাসার কেন্দ্রবিন্দুতে আছেন ফুটবল জাদুকর লিওনেল মেসি। সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আর্জেন্টিনার নীল-সাদা জার্সি পরা কয়েকটি ছবি প্রকাশ করে পূর্ণিমা জানালেন তার দীর্ঘদিনের ফুটবল-ভালোবাসার কথা।

বর্তমানে কাজের সূত্রে পূর্ণিমাকে কোথাও দেখা যাচ্ছে না। মাঝে কিছু দিন উপস্থাপনার কাজ করলেও এখন কোথাও নেই তিনি। আর সিনেমায় সর্বশেষ তাকে দেখা গেছে বছর কয়েক আগে, ফেরদৌসের বিপরীতে। তবে তার অভিনীত একাধিক সিনেমার কাজ স্থগিত আছে। অফুরন্ত সময়ে বিশ্বকাপ নিয়ে মেতে আছেন অভিনেত্রী।

শৈশব থেকেই আর্জেন্টিনার খেলা দেখে বড় হয়েছেন পূর্ণিমা। তবে সময়ের সঙ্গে সেই ভালোবাসা যেন নতুন রঙ পেয়েছে মেসির অসাধারণ নৈপুণ্য ও ব্যক্তিত্বে। পূর্ণিমা বলেন, ছোটবেলা থেকে আর্জেন্টিনার খেলা দেখি। তবে মেসির কারণে দলটার প্রতি ভালোবাসা আরও বেড়েছে।

একজন খেলোয়াড়কে ঘিরে জন্ম নেওয়া মুগ্ধতা কীভাবে একটি পুরো দলের প্রতি অকৃত্রিম সমর্থনে রূপ নেয়, পূর্ণিমার অনুভূতিতে যেন তারই প্রতিফলন। ফুটবল তার কাছে শুধু ৯০ মিনিটের লড়াই নয়; এটি আনন্দ, প্রত্যাশা ও হৃদয়ের গভীরে লুকিয়ে থাকা এক অনির্বচনীয় টান। পোস্টে প্রকাশিত ছবিগুলোও সেই আবেগেরই নীরব ভাষ্য।

কোথাও রেস্তোরাঁয় বসে টেলিভিশনের পর্দায় প্রিয় দলের খেলা দেখছেন তিনি, আবার কোথাও কেক ও ফুল নিয়ে বিজয়ের আনন্দ শেয়ার করে নিচ্ছেন নিজের মতো করে। যেন একান্ত ব্যক্তিগত উদ্যাপনে রঙ ছড়িয়েছে ফুটবল।

আর্জেন্টিনার সাম্প্রতিক জয়ের পর প্রকাশিত এ পোস্ট দ্রুতই সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। কারণ তারকার ঝলমলে পরিচয়ের আড়ালেও যে একজন সাধারণ ফুটবলপ্রেমী বাস করেন, পূর্ণিমার এ আবেগঘন প্রকাশ যেন সেটিই আবার মনে করিয়ে দিল। আর সেই গল্পের কেন্দ্রে রয়েছেন মেসি, যার পায়ের জাদু আজও কোটি হৃদয়ের মতো ছুঁয়ে যায় পূর্ণিমার মনকেও।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

আন্দোলনে নামছে ১১ দল, ঘোষণা ৩৬ দিনের কর্মসূচি

হঠাৎ মেসিতে আক্রান্ত পূর্ণিমা, উদ্বেগে ভক্তরা

আপডেট সময় ০২:০৪:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

চলছে বিশ্বকাপ ফুটবল। এর মধ্যে প্রথম রাউন্ডের খেলা শেষের পথে। দিন যতই এগোচ্ছে, ফুটবলের উন্মাদনা বেড়েই চলছে। আর বিশ্বকাপ ফুটবল ঘিরে বাংলাদেশে আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকদের বাঁধভাঙা উচ্ছ্বাস যেন আরও আবেগময় করে তুলছে। নিজ দলের সমর্থনে আবেগময় হয়ে পড়েছেন ফুটবলপ্রেমীরা।
বিশ্বের কোটি কোটি মানুষের মতো সেই আবেগের স্রোতে ভেসেছেন জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমাও। আর সেই ভালোবাসার কেন্দ্রবিন্দুতে আছেন ফুটবল জাদুকর লিওনেল মেসি। সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আর্জেন্টিনার নীল-সাদা জার্সি পরা কয়েকটি ছবি প্রকাশ করে পূর্ণিমা জানালেন তার দীর্ঘদিনের ফুটবল-ভালোবাসার কথা।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন