ঢাকা ০৪:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

সোনার দোকানে প্রকাশ্যে ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি ক্রেতারাও

ঘড়ির কাঁটায় তখন দুপুর সাড়ে ১২টা। দোকানে চলছিল স্বাভাবিক বেচাকেনা। এর মধ্যেই ধারালো দেশি অস্ত্র হাতে একদল লোক ঢুকে পড়ে নারায়ণগঞ্জের বন্দরের ১ নম্বর ঢাকেশ্বরী বাজারের একটি সোনার দোকানে। মুহূর্তের মধ্যে দোকানের পরিবেশ পাল্টে যায়। কয়েক মিনিটের মধ্যেই দোকানের মালিককে মারধর করে স্বর্ণালংকার লুট করে তারা। এ সময় দোকানে থাকা এক নারী ক্রেতার স্বর্ণালংকারও ছিনিয়ে নিয়ে যায় ডাকাত দল।গতকাল শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। দিনদুপুরে ডাকাতির ঘটনার পর স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শনিবার বিকেলে একজনকে আটক করে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।সিসিটিভি ফুটেজে দেখা যায়, দেশি অস্ত্র হাতে কয়েকজন সোনার দোকানে ঢোকে। তারা প্রথমে দোকানদারকে মারধর করে। পরে দোকানে থাকা এক নারী ক্রেতাকে অস্ত্রের মুখে জিম্মি করে তাঁর পার্স থেকে টাকা ও শরীর থেকে স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। এরপর সোনার দোকান থেকে স্বর্ণালংকার লুট করে চলে যায়।দোকানের মালিক দেবাশীষ ঢালী প্রথম আলোকে বলেন, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে ১০ থেকে ১২ জনের একটি দল হঠাৎ দোকানে ঢোকে। তাদের হাতে বিভিন্ন ধরনের দেশি অস্ত্র ছিল। প্রথমে অস্ত্রের ভয় দেখিয়ে তাকে মারধর করা হয়। পরে দোকানে থাকা এক নারী ক্রেতার কাছ থেকে সাড়ে তিন ভরি স্বর্ণ নিয়ে যায়। এরপর দোকানের সিন্দুক ও ড্রয়ারে থাকা আরও প্রায় সাড়ে ৪ ভরি স্বর্ণালংকার এবং ২০০ থেকে ৩০০ ভরি রুপা লুট করে নিয়ে যায়।বন্দরের ১ নম্বর ঢাকেশ্বরী বাজারের মতো ব্যস্ত এলাকায় দিনের বেলায় এভাবে অস্ত্র হাতে দোকানে ঢুকে লুটপাটের ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। দেবাশীষ বলেন, ‘দিনদুপুরে যেভাবে ডাকাতি করেছে, আমরা হতবাক। ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারের দাবি জানাই।’ঘটনার পর লুট হওয়া স্বর্ণ ও রুপা উদ্ধারে অভিযান শুরু করেছে পুলিশ। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত আছে।নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী প্রথম আলোকে বলেন, সিসিটিভি ফুটেজ দেখে একজনকে অভিযান চালিয়ে আটক করা হয়েছে। ইতিমধ্যে তিনি ডাকাতির বিষয়টি স্বীকার করেছেন। অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে। তিনি বলেন, এ ঘটনায় ভুক্তভোগী ব্যক্তি অভিযোগ দিলে মামলা নেওয়া হবে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সোনার দোকানে প্রকাশ্যে ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি ক্রেতারাও

আপডেট সময় ১০:৫৫:০৩ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ঘড়ির কাঁটায় তখন দুপুর সাড়ে ১২টা। দোকানে চলছিল স্বাভাবিক বেচাকেনা। এর মধ্যেই ধারালো দেশি অস্ত্র হাতে একদল লোক ঢুকে পড়ে নারায়ণগঞ্জের বন্দরের ১ নম্বর ঢাকেশ্বরী বাজারের একটি সোনার দোকানে। মুহূর্তের মধ্যে দোকানের পরিবেশ পাল্টে যায়। কয়েক মিনিটের মধ্যেই দোকানের মালিককে মারধর করে স্বর্ণালংকার লুট করে তারা। এ সময় দোকানে থাকা এক নারী ক্রেতার স্বর্ণালংকারও ছিনিয়ে নিয়ে যায় ডাকাত দল।গতকাল শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। দিনদুপুরে ডাকাতির ঘটনার পর স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শনিবার বিকেলে একজনকে আটক করে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।সিসিটিভি ফুটেজে দেখা যায়, দেশি অস্ত্র হাতে কয়েকজন সোনার দোকানে ঢোকে। তারা প্রথমে দোকানদারকে মারধর করে। পরে দোকানে থাকা এক নারী ক্রেতাকে অস্ত্রের মুখে জিম্মি করে তাঁর পার্স থেকে টাকা ও শরীর থেকে স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। এরপর সোনার দোকান থেকে স্বর্ণালংকার লুট করে চলে যায়।দোকানের মালিক দেবাশীষ ঢালী প্রথম আলোকে বলেন, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে ১০ থেকে ১২ জনের একটি দল হঠাৎ দোকানে ঢোকে। তাদের হাতে বিভিন্ন ধরনের দেশি অস্ত্র ছিল। প্রথমে অস্ত্রের ভয় দেখিয়ে তাকে মারধর করা হয়। পরে দোকানে থাকা এক নারী ক্রেতার কাছ থেকে সাড়ে তিন ভরি স্বর্ণ নিয়ে যায়। এরপর দোকানের সিন্দুক ও ড্রয়ারে থাকা আরও প্রায় সাড়ে ৪ ভরি স্বর্ণালংকার এবং ২০০ থেকে ৩০০ ভরি রুপা লুট করে নিয়ে যায়।বন্দরের ১ নম্বর ঢাকেশ্বরী বাজারের মতো ব্যস্ত এলাকায় দিনের বেলায় এভাবে অস্ত্র হাতে দোকানে ঢুকে লুটপাটের ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। দেবাশীষ বলেন, ‘দিনদুপুরে যেভাবে ডাকাতি করেছে, আমরা হতবাক। ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারের দাবি জানাই।’ঘটনার পর লুট হওয়া স্বর্ণ ও রুপা উদ্ধারে অভিযান শুরু করেছে পুলিশ। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত আছে।নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী প্রথম আলোকে বলেন, সিসিটিভি ফুটেজ দেখে একজনকে অভিযান চালিয়ে আটক করা হয়েছে। ইতিমধ্যে তিনি ডাকাতির বিষয়টি স্বীকার করেছেন। অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে। তিনি বলেন, এ ঘটনায় ভুক্তভোগী ব্যক্তি অভিযোগ দিলে মামলা নেওয়া হবে।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন