ঢাকা ০২:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

সিলেটে পুলিশের অভিযানে এক মাসে ১৬৬৫ জন গ্রেফতার

  • সিলেট থেকে
  • আপডেট সময় ০২:৫৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
  • 131

সিলেটে পুলিশের অভিযানে এক মাসে ১৬৬৫ জন গ্রেফতার করা হয়েছে, উদ্ধার করা হয় ওই সময় বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় অবৈধ পণ্য।
পুরো মে মাসব্যাপী এই অভিযানে এসএমপির ট্রাফিক বিভাগ ৩ হাজার ৫৫১টি গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে। এর মধ্যে ১ হাজার ৬শ’ ৯২টি গাড়ির বিরুদ্ধে মামলা এবং ১ হাজার ৮শ’ ৫৯টি বিভিন্ন প্রকার গাড়ি আটক করা হয়েছে।
এসএমপি সূত্র জানায়, সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) পরিচালিত বিভিন্ন অভিযানে গত মাসে মোট ১ হাজার ৬৬৫ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার ১৯২ জন আসামি, ৪২ জন ছিনতাইকারী, ১৯১ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৯৯ জন মাদকসেবী ও মাদক ব্যবসায়ী, মেট্রো অধ্যাদেশে ৯৪৩ জন, ৫৬ জন চোর-ডাকাত, ৫২ জন জুয়াড়ি এবং ৯০ জন হকার রয়েছেন। একই সময়ে মহানগরের ৬টি থানায় ১৮৩টি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এছাড়া ১৭৮টি মামলার নিষ্পত্তিও করা হয়েছে।
অভিযানকালে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ৯১১ পিস ইয়াবা বড়ি, ৪১ বোতল বিদেশি মদ, ২০ লিটার দেশি কেরু মদ, ১ কেজি গাঁজা, ৪৮ পুরিয়া গাঁজা এবং ৭টি গাঁজা গাছ।
এছাড়া চোরাচালান ও অবৈধ পণ্যের বিরুদ্ধে পরিচালিত অভিযানে ১১ হাজার ৪৪০ কেজি ভারতীয় জিরা, ৪৫০ কেজি ভারতীয় চিনি, ১৩ হাজার ৫৭১ পিস ভারতীয় চকলেট, ১০ হাজার ৩৩২ পিস ভারতীয় ক্রিম, ১ হাজার ৬০৫ কেজি অবৈধ টি-লিফ (চা-পাতা), ৪৮০ পিস কিও কারপিন অলিভ অয়েল, ২ হাজার ১৫০ কেজি ভারতীয় ফুসকা, ৯২৪ পিস ভারতীয় বেঞ্জু, ৬০০ পিস চিপস, ৭ হাজার ৬০০ পিস তারাবাতি, ৩ হাজার পিস হাইড্রো বোম্ব, ৬ হাজার ৪৮০ পিস কাভিরি মেহেদী, ১৪৭ কেজি পুস্তুদানা এবং ১৬২ পিস ভারতীয় কম্বল উদ্ধার করা হয়েছে।
অন্যদিকে, এসএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) বিশেষ প্রচেষ্টায় হারিয়ে যাওয়া ১৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। পাশাপাশি বিকাশ প্রতারণার ঘটনায় হাতিয়ে নেওয়া ৫ হাজার টাকা উদ্ধার করে ভুক্তভোগীর কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া মো. মনজুরুল আলম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে এসএমপির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

৯৬ বছরের ইতিহাসে যা হয়নি, সে বিশ্বরেকর্ড গড়ে ফেললেন মেসি

সিলেটে পুলিশের অভিযানে এক মাসে ১৬৬৫ জন গ্রেফতার

আপডেট সময় ০২:৫৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬

সিলেটে পুলিশের অভিযানে এক মাসে ১৬৬৫ জন গ্রেফতার করা হয়েছে, উদ্ধার করা হয় ওই সময় বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় অবৈধ পণ্য।
পুরো মে মাসব্যাপী এই অভিযানে এসএমপির ট্রাফিক বিভাগ ৩ হাজার ৫৫১টি গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে। এর মধ্যে ১ হাজার ৬শ’ ৯২টি গাড়ির বিরুদ্ধে মামলা এবং ১ হাজার ৮শ’ ৫৯টি বিভিন্ন প্রকার গাড়ি আটক করা হয়েছে।
এসএমপি সূত্র জানায়, সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) পরিচালিত বিভিন্ন অভিযানে গত মাসে মোট ১ হাজার ৬৬৫ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার ১৯২ জন আসামি, ৪২ জন ছিনতাইকারী, ১৯১ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৯৯ জন মাদকসেবী ও মাদক ব্যবসায়ী, মেট্রো অধ্যাদেশে ৯৪৩ জন, ৫৬ জন চোর-ডাকাত, ৫২ জন জুয়াড়ি এবং ৯০ জন হকার রয়েছেন। একই সময়ে মহানগরের ৬টি থানায় ১৮৩টি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এছাড়া ১৭৮টি মামলার নিষ্পত্তিও করা হয়েছে।
অভিযানকালে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ৯১১ পিস ইয়াবা বড়ি, ৪১ বোতল বিদেশি মদ, ২০ লিটার দেশি কেরু মদ, ১ কেজি গাঁজা, ৪৮ পুরিয়া গাঁজা এবং ৭টি গাঁজা গাছ।
এছাড়া চোরাচালান ও অবৈধ পণ্যের বিরুদ্ধে পরিচালিত অভিযানে ১১ হাজার ৪৪০ কেজি ভারতীয় জিরা, ৪৫০ কেজি ভারতীয় চিনি, ১৩ হাজার ৫৭১ পিস ভারতীয় চকলেট, ১০ হাজার ৩৩২ পিস ভারতীয় ক্রিম, ১ হাজার ৬০৫ কেজি অবৈধ টি-লিফ (চা-পাতা), ৪৮০ পিস কিও কারপিন অলিভ অয়েল, ২ হাজার ১৫০ কেজি ভারতীয় ফুসকা, ৯২৪ পিস ভারতীয় বেঞ্জু, ৬০০ পিস চিপস, ৭ হাজার ৬০০ পিস তারাবাতি, ৩ হাজার পিস হাইড্রো বোম্ব, ৬ হাজার ৪৮০ পিস কাভিরি মেহেদী, ১৪৭ কেজি পুস্তুদানা এবং ১৬২ পিস ভারতীয় কম্বল উদ্ধার করা হয়েছে।
অন্যদিকে, এসএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) বিশেষ প্রচেষ্টায় হারিয়ে যাওয়া ১৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। পাশাপাশি বিকাশ প্রতারণার ঘটনায় হাতিয়ে নেওয়া ৫ হাজার টাকা উদ্ধার করে ভুক্তভোগীর কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া মো. মনজুরুল আলম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে এসএমপির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন