ঢাকা ১০:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ঔষধ পাচারকালে স্টোর কিপার আটক

রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৪০ হাজার মেট্রোনিডাজল ট্যাবলেট ও ওজন মাপার মেশিন ১৮ টি পাচার কালে স্টোরকিপার ফারুক আহমেদ (৪৫) কে হাতেনাতে আটক করেছে পুলিশ। সোমবার সন্ধার দিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলার সদর ইউনিয়নের মাস্টারকলোনী এলাকায় আবু মোতালেব এর বাড়ির পাঠাও কুরিয়ার সার্ভিসে এ ঘটনা ঘটে। এ ঘঁটনা ছড়িয়ে পড়লে উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন, সহকারি পুলিশ সুপার (রৌমারী সার্কেল) রাশেল কবীর, রৌমারী থানার অফিসার ইনচার্জ কাওছার আলী ঘটনাস্থলে যান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফারুক আহমেদ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের প্রায় এক বছর থেকে স্টোরকিপার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি দায়িত্ব পালনকালে মাঝেমধ্যে সরকারি বিভিন্ন ঔযধ পাচার করতেন। এর আগেও ঔষধ সহ ধরা পড়লেও কর্মকর্তা তার বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করেননি। আজ সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোরকিপার ফারুক আহমেদ ভ্যান যোগে ঔষধগুলো ঢাকা মিটফোট বাবু বাজার আব্দুল মান্নান নামের এক ব্যক্তির নিকট পাঠানোর জন্য পাঠাও কুরিয়ার সার্ভিস অফিসে নিয়ে যান। এসময় গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যান এবং ঔষধ সহ স্টোরকিপার ফারুক আহমেদকে আটক করে থানায় নিয়ে যায়।
এদিকে পাঠাও কুরিয়ার সার্ভিসের মেহেদী হাসান জানান, ৩টি প্যাকেট কাটুন আমার নিকট নিয়ে আসে এবং মালগুলি ঢাকায় পাঠানো হবে বলে জানান।
এ ব্যাপার উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. আব্দুস সামাদ বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে ছুটে যাই এবং দেখি রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সের ঔষধ। পরে বিষয়টি উদ্ধর্তন কর্তৃপক্ষেকে জানিয়েছি।
উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন জানান সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি এবং চুরির দায়ে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহরে জন্য নিদের্শ দেওয়া হয়েছে।
সহকারি পুলিশ সুপার (রৌমারী সার্কেল) রাশেল কবীর জানান, তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

এমপিওভুক্ত শিক্ষক ও ঋণখেলাপিদের স্থানীয় নির্বাচনে অযোগ্য ঘোষণা চায় ইসি

রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ঔষধ পাচারকালে স্টোর কিপার আটক

আপডেট সময় ০৮:২০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৪০ হাজার মেট্রোনিডাজল ট্যাবলেট ও ওজন মাপার মেশিন ১৮ টি পাচার কালে স্টোরকিপার ফারুক আহমেদ (৪৫) কে হাতেনাতে আটক করেছে পুলিশ। সোমবার সন্ধার দিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলার সদর ইউনিয়নের মাস্টারকলোনী এলাকায় আবু মোতালেব এর বাড়ির পাঠাও কুরিয়ার সার্ভিসে এ ঘটনা ঘটে। এ ঘঁটনা ছড়িয়ে পড়লে উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন, সহকারি পুলিশ সুপার (রৌমারী সার্কেল) রাশেল কবীর, রৌমারী থানার অফিসার ইনচার্জ কাওছার আলী ঘটনাস্থলে যান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফারুক আহমেদ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের প্রায় এক বছর থেকে স্টোরকিপার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি দায়িত্ব পালনকালে মাঝেমধ্যে সরকারি বিভিন্ন ঔযধ পাচার করতেন। এর আগেও ঔষধ সহ ধরা পড়লেও কর্মকর্তা তার বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করেননি। আজ সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোরকিপার ফারুক আহমেদ ভ্যান যোগে ঔষধগুলো ঢাকা মিটফোট বাবু বাজার আব্দুল মান্নান নামের এক ব্যক্তির নিকট পাঠানোর জন্য পাঠাও কুরিয়ার সার্ভিস অফিসে নিয়ে যান। এসময় গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যান এবং ঔষধ সহ স্টোরকিপার ফারুক আহমেদকে আটক করে থানায় নিয়ে যায়।
এদিকে পাঠাও কুরিয়ার সার্ভিসের মেহেদী হাসান জানান, ৩টি প্যাকেট কাটুন আমার নিকট নিয়ে আসে এবং মালগুলি ঢাকায় পাঠানো হবে বলে জানান।
এ ব্যাপার উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. আব্দুস সামাদ বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে ছুটে যাই এবং দেখি রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সের ঔষধ। পরে বিষয়টি উদ্ধর্তন কর্তৃপক্ষেকে জানিয়েছি।
উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন জানান সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি এবং চুরির দায়ে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহরে জন্য নিদের্শ দেওয়া হয়েছে।
সহকারি পুলিশ সুপার (রৌমারী সার্কেল) রাশেল কবীর জানান, তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন