ঢাকা ০৯:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

রেকর্ড বৃদ্ধির পর বিশ্ববাজারে কমেছে সোনা-রুপার দাম

  • অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় ০৯:৪১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
  • 224

সংগৃহীত ছবি

বিশ্ববাজারে সোনার দাম ৪ হাজার ৫০০ ডলারের ঐতিহাসিক মাইলফলক অতিক্রম করার পর আজ সামান্য পতনের মুখ দেখেছে। বুধবার (২৪ ডিসেম্বর) লেনদেনের শুরুতে প্রতি আউন্স সোনা ৪ হাজার ৫২৫ দশমিক ১৮ ডলারের সর্বকালীন রেকর্ড স্পর্শ করে। তবে দাম আকাশচুম্বী হওয়ার পরপরই বিনিয়োগকারীরা বড় অংকের মুনাফা তুলে নিতে শুরু করায় দাম কিছুটা থিতু হয়েছে। রয়টার্সের তথ্যমতে, স্পট মার্কেটে সোনার দাম ০ দশমিক ২

কিটকো মেটালসের সিনিয়র বিশ্লেষক জিম উইকফ বলেন, রেকর্ড উচ্চতার পর বাজারে এখন কিছুটা স্বাভাবিক মুনাফা তুলে নেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। তবে তিনি মনে করেন, মার্কিন সুদের হার কমার সম্ভাবনা এবং বৈশ্বিক অনিশ্চয়তার কারণে সোনার চাহিদা দীর্ঘমেয়াদে শক্তিশালীই থাকবে। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের সুদের হার কমানোর পক্ষে দেওয়া মন্তব্য সোনার বাজারকে পরোক্ষভাবে সমর্থন দিচ্ছে।
কেবল সোনা নয়, আজ রুপার বাজারেও ছিল তীব্র উত্তেজনা। সর্বকালের সর্বোচ্চ ৭২ দশমিক ৭০ ডলার ছোঁয়ার পর রুপার দাম কিছুটা কমলেও শেষ পর্যন্ত আউন্স প্রতি ৭১ দশমিক ৯৪ ডলারে দাঁড়িয়েছে। এ বছর রুপার দাম বেড়েছে অভাবনীয় ১৪৯ শতাংশ, যেখানে সোনার দাম বেড়েছে ৭০ শতাংশের বেশি।
বিজ্ঞাপন

বিশ্লেষকদের ধারণা, বছরের শেষ নাগাদ রুপা ৭৫ ডলারের ঘর স্পর্শ করতে পারে। অন্যদিকে প্লাটিনাম ২ হাজার ৩৭৭ ডলারের রেকর্ড গড়ে পরে ২ হাজার ২২০ ডলারে নেমে আসে এবং প্যালাডিয়ামের দামেও বড় পতন লক্ষ্য করা গেছে।

আন্তর্জাতিক বাজারের এই অস্থিরতার প্রভাব পড়েছে বাংলাদেশের স্থানীয় বাজারেও। দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ২ লাখ ২২ হাজার ৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের দাম ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা এবং ১৮ ক্যারেট ১ লাখ ৮১ হাজার ৭২৫ টাকায় দাঁড়িয়েছে। সনাতন পদ্ধতির সোনার ভরি এখন ১ লাখ ৫১ হাজার ৩৯৯ টাকা। বিশ্ববাজারে দামের এই পাগলা ঘোড়া যদি না থামে, তবে স্থানীয় বাজারে দাম আরও বাড়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।

ইতিহাসের এই দিনে : ৪ জুন ২০২৬ইং

রেকর্ড বৃদ্ধির পর বিশ্ববাজারে কমেছে সোনা-রুপার দাম

আপডেট সময় ০৯:৪১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫

বিশ্ববাজারে সোনার দাম ৪ হাজার ৫০০ ডলারের ঐতিহাসিক মাইলফলক অতিক্রম করার পর আজ সামান্য পতনের মুখ দেখেছে। বুধবার (২৪ ডিসেম্বর) লেনদেনের শুরুতে প্রতি আউন্স সোনা ৪ হাজার ৫২৫ দশমিক ১৮ ডলারের সর্বকালীন রেকর্ড স্পর্শ করে। তবে দাম আকাশচুম্বী হওয়ার পরপরই বিনিয়োগকারীরা বড় অংকের মুনাফা তুলে নিতে শুরু করায় দাম কিছুটা থিতু হয়েছে। রয়টার্সের তথ্যমতে, স্পট মার্কেটে সোনার দাম ০ দশমিক ২

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন