ঢাকা ০৮:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

রাজশাহীতে হাম উপসর্গে ২ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১৬

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে দুই শিশু মারা গেছে। সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৮টার মধ্যে তারা মারা যায়। এ সময় নতুন করে ১৬ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে ক্ষুদে বার্তায় এ তথ্য জানিয়েছেন রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শঙ্কর কুমার বিশ্বাস।

আরো পড়ুন: রাজশাহীতে এক মাসে হামে ১২ শিশুর মৃত্যু, উদ্বেগ বাড়ছে

বার্তায় তিনি জানান, হামের উপসর্গ নিয়ে মোট ৯৮ জন শিশু ভর্তি আছে। গেল দুইদিনে মোট তিনজন শিশুর মৃত্যু হয়েছে এই রোগের উপসর্গ নিয়ে।

রামেক হাসপাতালের শিশু বিভাগের প্রধান অধ্যাপক ডা. সাহিদা ইয়াসমিন বলেন, “হামে আক্রান্ত বেশিরভাগ শিশুর বয়স ছয় মাসের নিচে। এই বয়সের নিচে শিশু আক্রান্তের হার ৭০ শতাংশের কাছাকাছি। যা আমাদের জন্য উদ্বেগজনক। এক বছরের ওপরে আক্রান্ত হওয়ার সংখ্যা খুবই কম।”

রাজশাহী জেলা সিভিল সার্জন ডা. এস আই এম রাজিউল করিম বলেন, “জেলায় ১০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। হামের উপসর্গ দেখা দিচ্ছে বেশি। মূলত যারা আক্রান্ত হচ্ছে তাদের বয়স ৬ থেকে ৯ মাস। হামের টিকা দেওয়া হয় ১০ থেকে ১৫ মাসে। ফলে যেসব শিশু আক্রান্ত হচ্ছে, তাদের বেশিরভাগই আনভ্যাকসিনেটেড বা টিকা না নেওয়া শিশু।”
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

এমপিওভুক্ত শিক্ষক ও ঋণখেলাপিদের স্থানীয় নির্বাচনে অযোগ্য ঘোষণা চায় ইসি

রাজশাহীতে হাম উপসর্গে ২ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১৬

আপডেট সময় ০৪:১৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে দুই শিশু মারা গেছে। সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৮টার মধ্যে তারা মারা যায়। এ সময় নতুন করে ১৬ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন