ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

যে কেন্দ্রে ভোট দেবেন জাইমা রহমান

  • অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় ১০:৪২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬
  • 188

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ঢাকা-১৭ সংসদীয় আসনের একটি কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশান হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তিনি ভোট দেবেন। এই কেন্দ্রে ভোট দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানও।

বিএনপি চেয়ারম্যানের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দীন দিদার বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, তারেক রহমানের সঙ্গে সকাল ৯টা ৩০ মিনিট থেকে ১০টা ৩০ মিনিটের মধ্যে কেন্দ্রে ভোট দিতে আসবেন জাইমা রহমান।

নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, আগামী বৃহস্পতিবার সারাদেশে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।

এদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। স্বচ্ছ ব্যালট বাক্সে ব্যালট পেপারের মাধ্যমে দেশের ২৯৯টি সংসদীয় আসনে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
একটি আসনে (শেরপুর) বৈধ প্রার্থী মারা যাওয়ায় সেখানে নির্বাচন স্থগিত করা হয়েছে।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

এমপিওভুক্ত শিক্ষক ও ঋণখেলাপিদের স্থানীয় নির্বাচনে অযোগ্য ঘোষণা চায় ইসি

যে কেন্দ্রে ভোট দেবেন জাইমা রহমান

আপডেট সময় ১০:৪২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ঢাকা-১৭ সংসদীয় আসনের একটি কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন