ঢাকা ১১:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

ভাইরাল ভিডিও ইস্যুতে পাভেলের বক্তব্য ঘিরে আলোচনা

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৬:৫০:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • 16

নির্মাতা কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট’-এর জনপ্রিয় চরিত্র জাকিরখ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলের আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওকে কেন্দ্র করে নেটিজেনদের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন তিনি।

প্রায় ৪৫ সেকেন্ডের ওই ভিডিও প্রকাশের পর ব্যাপক সমালোচনা শুরু হয়। ভিডিওটিতে এক নারীর সঙ্গে ভিডিও কলে কথা বলতে দেখা যায় তাকে। এ নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের অবস্থান জানিয়েছেন অভিনেতা।

পাভেল বলেন, ‘ভিডিওতে থাকা ওই নারী আমার বান্ধবী, এর বাইরে আমাদের অন্য কোনো সম্পর্ক নেই।’

ক্যারিয়ারের শুরুতে ভারতের জনপ্রিয় রিয়্যালিটি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার সিজন ৯’-এ অংশ নেন পাভেল। সেখানে যৌথভাবে দ্বিতীয় রানারআপ হন। এর মাধ্যমে দুই বাংলার দর্শকদের নজরে আসেন এই অভিনেতা।

পরবর্তী সময়ে নির্মাতা তপু খানের ‘কট বিহাইন্ড’ নাটকের মাধ্যমে অভিনয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেন পাভেল। তবে তার ক্যারিয়ারে বড় পরিবর্তন আসে কাজল আরেফিন অমির জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ অভিনয়ের পর।

নাটকটিতে ‘বজরা বাজারের জাকির’ বা ‘জাকির হোসেন নেইমার’ চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান পাভেল। চরিত্রটি তাকে দেশজুড়ে পরিচিতি এনে দেয়। বর্তমানে নাটক ও ওয়েব কনটেন্টে নিয়মিত অভিনয় করছেন পাভেল।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

বিশ্ব বাঁশ দিবস আজ, পরিবেশ রক্ষায় বাঁশের গুরুত্ব

ভাইরাল ভিডিও ইস্যুতে পাভেলের বক্তব্য ঘিরে আলোচনা

আপডেট সময় ০৬:৫০:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

নির্মাতা কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট’-এর জনপ্রিয় চরিত্র জাকিরখ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলের আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওকে কেন্দ্র করে নেটিজেনদের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন তিনি।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন