ঢাকা ১২:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

বিকাশেই হবে মেটার বিজ্ঞাপন বিল পরিশোধ, সুবিধা পাবেন ক্ষুদ্র উদ্যোক্তারা

  • অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় ১০:৪২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • 9

বাংলাদেশের ক্ষুদ্র উদ্যোক্তা ও স্থানীয় বিজ্ঞাপনদাতাদের জন্য মেটার প্ল্যাটফর্মে বিজ্ঞাপনের টাকা পরিশোধের নতুন সুযোগ চালু হয়েছে। এখন থেকে ক্রেডিট কার্ড বা বৈদেশিক মুদ্রায় লেনদেনের প্রয়োজন ছাড়াই বিকাশের মাধ্যমে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপে দেওয়া বিজ্ঞাপনের বিল পরিশোধ করতে পারবেন ব্যবসায়ীরা। এ ক্ষেত্রে অতিরিক্ত কোনো চার্জও দিতে হবে না।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর বনানীর একটি হোটেলে আয়োজিত ‘আগামী: বাংলাদেশ এআই ইনোভেশন ডে’ শীর্ষক অনুষ্ঠানে এ সুবিধার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। বিশ্বখ্যাত বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান মেটার অংশীদারিত্বে আন্তর্জাতিক কনসালট্যান্ট প্রতিষ্ঠান লাইটক্যাসল পার্টনার্স অনুষ্ঠানটির আয়োজন করে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন- প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন, বাংলাদেশে মেটার পাবলিক পলিসি ম্যানেজার রুজান সারওয়ার, পাঠাওয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম আহমেদ প্রমুখ।

এতদিন দেশের উদ্যোক্তারা মেটার প্ল্যাটফর্মে বিজ্ঞাপনের জন্য শুধু বৈদেশিক মুদ্রায় লেনদেন-সক্ষম ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারতেন। এ ধরনের কার্ডের সংখ্যা আনুমানিক ৩০ লাখ। অনেক ক্ষুদ্র উদ্যোক্তার ক্রেডিট কার্ড না থাকায় ইচ্ছা থাকা সত্ত্বেও তারা মেটার প্ল্যাটফর্মে বিজ্ঞাপন দিতে পারতেন না।

নতুন ব্যবস্থায় সেই বাধা দূর হওয়ার সুযোগ তৈরি হয়েছে। দেশের শীর্ষস্থানীয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত বিকাশের মাধ্যমে এখন মেটার বিজ্ঞাপনের বিল পরিশোধ করা যাবে। অতিরিক্ত কোনো চার্জ ছাড়াই টাকা সরাসরি মেটার বিজ্ঞাপনের বাবদ আয়ের অ্যাকাউন্টে চলে যাবে।

বর্তমানে বিকাশের নিবন্ধিত সিম ব্যবহারকারীর সংখ্যা ৮ কোটি ২০ লাখ, যা দেশের মোট কার্ডধারী জনগোষ্ঠীর তুলনায় অনেকগুণ বেশি। ফলে বাংলাদেশের অনেক ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক প্রতিদিন যে বিকাশ পেমেন্ট পদ্ধতি ব্যবহার করেন, সেটিই এখন বিজ্ঞাপনের পেমেন্ট পদ্ধতি হিসেবেও ব্যবহার করতে পারবেন।

এতে অনলাইনে ব্যবসা সম্প্রসারণের বড় সুযোগ তৈরি হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

নতুন সুবিধা ব্যবহার করতে একজন ব্যবসায়ীর একটি স্মার্টফোন ও বিকাশ অ্যাকাউন্ট থাকলেই চলবে। ক্রেডিট কার্ড কিংবা বৈদেশিক মুদ্রায় প্রবেশাধিকার ছাড়াই তারা ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপে বিজ্ঞাপন দিতে পারবেন।

এদিকে বিকাশের মাধ্যমে টাকা পরিশোধের সুবিধা এবং বাংলাদেশের ক্ষুদ্র ব্যবসা খাতে ডিজিটাল টুলস ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (এআই) ভূমিকা নিয়ে অনুষ্ঠানে একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।

আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, ‘দেশে ১৪০ মিলিয়ন মোবাইল ব্যবহারকারীর মধ্যে মাত্র ৫০ শতাংশ বা ৭০ মিলিয়ন এর কাছে স্মার্টফোন রয়েছে। এর ফলে এই দেশে এখনও ৭০ মিলিয়ন মানুষ ডেটা ফোন ছাড়া রয়ে গেছে। আজকের দিনে বিশ্বের আর কোনো দেশে ৭০ মিলিয়ন ডেটাবিহীন ফোন নেই। তাই আমি মনে করি, এটি একটি বিশাল সম্ভাবনা।’

বাংলাদেশে মেটার পাবলিক পলিসি ম্যানেজার রুজান সারওয়ার বলেন, ‘এটি একটি চমৎকার ব্যাপার যে বর্তমানে আরও বেশি বাংলাদেশি ক্ষুদ্র ব্যবসা অনলাইনে গ্রাহকদের কাছে পৌঁছাতে পারছে। এখন যেহেতু মেটা টুল ব্যবহারকারীদের জন্য স্থানীয় পেমেন্ট পদ্ধতি পর্যাপ্ত হচ্ছে, তাই আরও অনেক উদ্যোক্তা এই টুলগুলো ব্যবহার করে তাদের ব্যবসা গড়ে তুলতে এবং সম্প্রসারিত করতে পারবে।’

অনুষ্ঠানে সরকারের শীর্ষ প্রতিনিধি, শিল্প খাত এবং ক্ষুদ্র ও বেসরকারি খাতের উদ্যোক্তাসহ মোট ১৫০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

ইতিহাসের এই দিনে : ১১ সেপ্টেম্বর ২০২৬ইং

বিকাশেই হবে মেটার বিজ্ঞাপন বিল পরিশোধ, সুবিধা পাবেন ক্ষুদ্র উদ্যোক্তারা

আপডেট সময় ১০:৪২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশের ক্ষুদ্র উদ্যোক্তা ও স্থানীয় বিজ্ঞাপনদাতাদের জন্য মেটার প্ল্যাটফর্মে বিজ্ঞাপনের টাকা পরিশোধের নতুন সুযোগ চালু হয়েছে। এখন থেকে ক্রেডিট কার্ড বা বৈদেশিক মুদ্রায় লেনদেনের প্রয়োজন ছাড়াই বিকাশের মাধ্যমে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপে দেওয়া বিজ্ঞাপনের বিল পরিশোধ করতে পারবেন ব্যবসায়ীরা। এ ক্ষেত্রে অতিরিক্ত কোনো চার্জও দিতে হবে না।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন