ঢাকা ১০:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

বাউল শিল্পী আবুল সরকারের জামিন নামঞ্জুর

ফাইল ছবি

মহান আল্লাহকে নিয়ে কটূক্তির মামলায় গ্রেপ্তার বাউল শিল্পী আবুল সরকারের জামিন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার (৮ ডিসেম্বর) দুপুরের দিকে মানিকগঞ্জের জেলা ও দায়দা জজ আদালতের বিচারক এস কে এম তোফায়েল হাসান এ রায় দেন।
এসময় বেশ কিছু আইনজীবী আবুল সরকারের শাস্তির দাবিতে আদালত চত্বরে মিছিল করেছেন।

আদালতে আবুল সরকারের অনুপস্থিতিতে তার পক্ষে ১৫ থেকে ১৬ জন আইনজীবী অংশ নেন। রাষ্ট্রপক্ষে ছিলেন সরকারি কৌঁসুলী অ্যাডভোকেট আ ফ ম নুরতাজ আলম বাহার।
বাউল শিল্পী আবুল সরকারের আইনজীবী জিন্নত আলী বলেন, গত ২৩ নভেম্বর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রথম জামিন শুনানি হয় আবুল সরকারের। ওই জামিন শুনানি শেষে বিচারক তার জামিন নামঞ্জুর করেন। পরে ফৌজদারি বিধি মোতাবেক জেলা ও দায়দা জজ আদালতে জামিনের জন্য আবেদন করা হয়। সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে বাউল শিল্পী আবুল সরকারের জামিন শুনানি হয়।
তিনি আরও বলেন, আবুল সরকার আদালতে দোষী প্রমাণিত হলে ২৯৫ এর ‘ক’ ধারায় দেশের প্রচলিত আইনে সর্বোচ্চ শাস্তি হচ্ছে ২ বছরের কারাদণ্ড অথবা জরিমানা অথবা উভয় দণ্ড দিতে পারেন বিচারক।
রাষ্ট্রপক্ষের আইনজীবী নুরতাজ আলম বাহার বলেন, মহান আল্লাহ ও কোরআনকে না জেনে, না বুঝে বাউলরা যাতে মনগড়া বক্তব্য দিতে না পারে সে সেটির দিকে জোর দিতে বিষয়টি আমরা উপস্থাপন করেছি। আদালত আমাদের নথির সকল তথ্য সঠিক পাওয়ায় আবুল সরকারের জামিন নামঞ্জুর করেন।

উল্লেখ্য, মানিকগঞ্জের একটি পালাগানের আসরে শিল্পী আবুল সরকারের বিরুদ্ধে মহান আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগ ওঠে। পরে সদর থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের হলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বক্তব্যের একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়লে সারাদেশে নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে। শাস্তির দাবিতে সারাদেশে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনসহ নানা কর্মসূচি পালিত হয়। অপরদিকে আবুল সরকারের মুক্তির দাবিতেও বিভিন্ন কর্মসূচি পালন করে বাউল সমাজ।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

ডোমারে মাদার ডেন্টাল কেয়ার এর শুভ উদ্বোধন

বাউল শিল্পী আবুল সরকারের জামিন নামঞ্জুর

আপডেট সময় ০৭:৫২:১৮ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫

মহান আল্লাহকে নিয়ে কটূক্তির মামলায় গ্রেপ্তার বাউল শিল্পী আবুল সরকারের জামিন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার (৮ ডিসেম্বর) দুপুরের দিকে মানিকগঞ্জের জেলা ও দায়দা জজ আদালতের বিচারক এস কে এম তোফায়েল হাসান এ রায় দেন।
এসময় বেশ কিছু আইনজীবী আবুল সরকারের শাস্তির দাবিতে আদালত চত্বরে মিছিল করেছেন।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন