মাদক বিরোধী অভিযানে ফেনী জেলার ফেনী সদর থানা এলাকা হতে ১৮.৫ কেজি গাঁজাসহ ০২ জন মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
০১। র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য গাঁজা নিয়ে ফেনী জেলার ফেনী সদর থানাধীন মোহাম্মদ আলী বাজারস্থ এস রহমান ফিলিং এন্ড সিএনজি স্টেশনের সামনে ঢাকা টু চট্টগ্রামগামী মহাসড়কের উপর অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ২১ আগস্ট ২০২৬ইং তারিখে আনুমানিক রাত ২০১০ ঘটিকায় র্যাব-৭ চট্টগ্রাম এর একটি আভিযানিক দল বর্ণিত স্থানে পৌঁছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টাকালে অভিযুক্ত ১। আজিজুর রহমান (২৫), পিতা-নূরুল ইসলাম, সাং-শিয়া পাড়া, ২। মোঃ দূর (২১), পিতা-মৃত মোঃ রফিক, সাং-পানের ছড়া, উভয় থানা-রামু, জেলা-কক্সবাজার’দের আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে অভিযুক্তদের সাথে থাকা ১টি কফি রংয়ের ট্রলি ব্যাগ ও ১টি কালো রংয়ের ট্রাভেল ব্যাগে বিশেষভাবে রক্ষিত ১৮ কেজি ৫০০ গ্রাম মাদকদ্রব্য গাঁজা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য গাঁজার আনুমানিক মূল্য ২ লক্ষ ৮০ হাজার টাকা।
০২। গ্রেফতারকৃত অভিযুক্ত ও উদ্ধারকৃত মাদকদ্রব্য গাঁজা সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ফেনী জেলার ফেনী সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তি 
































