ঢাকা ০২:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

পে-স্কেলে আসছে সুখবর, অগ্রাধিকার পাচ্ছে যে বিষয়গুলো

  • অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় ০৯:৪১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারি ২০২৬
  • 235

নবম জাতীয় পে-স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর আসতে যাচ্ছে। পে-কমিশন গ্রেড সংখ্যা ও বেতন কাঠামো নির্ধারণে তিনটি বিকল্প নিয়ে আলোচনা করছে। এসব বিষয়ে আগামী বুধবার (৩১ ডিসেম্বর) অনুষ্ঠিত কমিশনের সভায় চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বর্তমানে সরকারি চাকরিজীবীদের জন্য ২০টি গ্রেড বিদ্যমান। কমিশনের একটি অংশ বিদ্যমান গ্রেড কাঠামো বহাল রেখে যৌক্তিক হারে বেতন ও ভাতা বৃদ্ধির পক্ষে মত দিচ্ছেন। অপরদিকে, কমিশনের অন্য সদস্যরা গ্রেড সংখ্যা কমিয়ে ১৬ অথবা ১৪ করার প্রস্তাব দিয়েছেন, যাতে বেতন বৈষম্য হ্রাস পায়।

নাম প্রকাশে অনিচ্ছুক পে-কমিশনের এক কর্মকর্তা জানান, গ্রেড সংখ্যা এখনও চূড়ান্ত হয়নি। বুধবারের সভায় গ্রেড নির্ধারণ, সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন কাঠামোসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। সব বিষয়ে ঐকমত্য হলে কমিশন দ্রুত সরকারের কাছে সুপারিশ জমা দিতে পারবে।
উল্লেখ্য, চলতি বছরের জুলাই মাসে নবম জাতীয় পে-স্কেলের প্রস্তাবনা তৈরির জন্য পে-কমিশন গঠন করা হয়। কমিশনকে ছয় মাসের মধ্যে সুপারিশ জমা দেওয়ার নির্দেশনা থাকলেও সরকারি কর্মচারীরা ১৫ ডিসেম্বরের মধ্যে নতুন পে-স্কেলের গেজেট প্রকাশের দাবি জানিয়েছিলেন।
এই সভার পর সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেল ও বেতন বৃদ্ধির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে আশা করা হচ্ছে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টির আভাস

পে-স্কেলে আসছে সুখবর, অগ্রাধিকার পাচ্ছে যে বিষয়গুলো

আপডেট সময় ০৯:৪১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারি ২০২৬

নবম জাতীয় পে-স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর আসতে যাচ্ছে। পে-কমিশন গ্রেড সংখ্যা ও বেতন কাঠামো নির্ধারণে তিনটি বিকল্প নিয়ে আলোচনা করছে। এসব বিষয়ে আগামী বুধবার (৩১ ডিসেম্বর) অনুষ্ঠিত কমিশনের সভায় চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বর্তমানে সরকারি চাকরিজীবীদের জন্য ২০টি গ্রেড বিদ্যমান। কমিশনের একটি অংশ বিদ্যমান গ্রেড কাঠামো বহাল রেখে যৌক্তিক হারে বেতন ও ভাতা বৃদ্ধির পক্ষে মত দিচ্ছেন। অপরদিকে, কমিশনের অন্য সদস্যরা গ্রেড সংখ্যা কমিয়ে ১৬ অথবা ১৪ করার প্রস্তাব দিয়েছেন, যাতে বেতন বৈষম্য হ্রাস পায়।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন