মাদক একটি সামাজিক ব্যাধি। মাদকমুক্ত সমাজ গড়তে সকলকে একযোগে কাজ করতে হবে। তরুণ ও কিশোরদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড বাড়াতে হবে।
রংপুরের পীরগাছায় স্টেশন পূর্বপাড় মাদক ও অপরাধ প্রতিরোধ কমিটির উদ্যোগে মাদক ও অপরাধ প্রতিরোধে সমাবেশে এসব কথা বলেন বক্তাগণ।
শনিবার রাতে পীরগাছা হাইস্কুল রোডে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। রাত ৯ টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত সমাবেশে কয়েক হাজার নারী পুরুষ ও শিশু- কিশোররা অংশ নেন।
স্থানীয় রহিম উদ্দিন ভরসা মহিলা কলেজের প্রভাষক আহাম্মদ হোসেনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জায়িদ ইমরুল মোজাক্কিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পীরগাছা থানার ওসি সেলিম মালিক, পীরগাছা বাজার দোকান মালিক ব্যবসায়ী সমিতি ও উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ডালেজ, স্টেশন পূর্বপাড় মাদক ও অপরাধ প্রতিরোধ কমিটির সদস্য সচিব খন্দকার মতিয়ার রহমান, স্বর্ণ ব্যবসায়ী জাহাঙ্গীর খান, নিকাহ রেজিস্ট্রার কাজী আজিজুল ইসলাম, রশিদুজ্জামান দুলু, চন্ডিপুর দুর্জন প্রতিরোধ সামাজিক সংঘের সাধারণ সম্পাদক খলিলুর রহমান ও দক্ষিণ সুখানপুকুর অপরাধ ও মাদক প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জাকির আহমেদসহ অনেকে।
সভায় সভাপতিত্ব করেন স্টেশন পূর্বপাড় মাদক ও অপরাধ প্রতিরোধ কমিটির আহ্বায়ক সাইফুল আলম সাবু হাজী। সমাবেশে স্টেশন পূর্বপাড়ের ব্যবসায়ী, স্থানীয় বাসিন্দাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ গ্রহন ছিল লক্ষ্যনীয়
ব্রেকিং
পীরগাছায় মাদক ও অপরাধ প্রতিরোধে জন সচেতনতামূলক সমাবেশে অনুষ্ঠিত
-
তাজরুল ইসলাম , পীরগাছা (রংপুর) প্রতিনিধি:- - আপডেট সময় ০৭:৩৭:৩২ অপরাহ্ন, রবিবার, ৩০ আগস্ট ২০২৬
- 13
জনপ্রিয় সংবাদ





























