“মানবাধিকার আমাদের প্রতিদিনের অপরিহার্য বিষয়” এ প্রতিপাদ্যে রংপুরের পীরগাছায় পালিত হয়েছে আন্তর্জাতিক মানবাধিকার দিবস। দিবসটি উপলক্ষে র্যালী, মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করে মানবাধিকার সংস্থা নাগরিক উদ্যোগ।
পীরগাছা উপজেলা নাগরিক উদ্যোগ আরজে এন্ড মেডিয়েশন সেন্টারে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নাগরিক অধিকার দলের সভাপতি মাহবুবার রহমান লাঞ্চু।
কমিউনিটিভিত্তিক বিরোধ মীমাংসার মাধ্যমে ন্যায়বিচার প্রাপ্তিতে জেন্ডার ন্যায্যতাভিত্তিক অভিগম্যতা বৃদ্ধি প্রকল্পের আওতায় ও নাগরিক উদ্যোগ এর সহযোগিতায় আলোচনা সভায় বক্তব্য দেন, নাগরিক উদ্যোগ এর প্রেগ্রাম অফিসার মোঃ মানিক মোস্তাক, আরজেএফ সদস্য আলতাব হোসেন আলতু, কাজিম উদ্দিন, আলতাব হোসেন, এম জি ফরহাদ, শাহনাজ পারভীন শিউলি, জরিনা বেগম, আকবর হোসেন, এস এম হাফিজুর রহমান, মোসলেমা বেগম, নাজমুন বেগম লিপি প্রমুখ। এর আগে একটি র্যালী নিয়ে বটতলী সংলগ্ন সড়কে মানববন্ধন করা হয়।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
তাজরুল ইসলাম , পীরগাছা (রংপুর) প্রতিনিধি:- 




























