ঢাকা ১২:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

পাকিস্তানে ভয়াবহ দুর্ঘটনা: স্কুলের দেয়াল ধসে নিহত ৫

পাকিস্তানের করাচির ওরাঙ্গি টাউনে একটি জরাজীর্ণ সরকারি স্কুলের দেয়াল ধসে পাঁচজন নিহত ও দুজন আহত হয়েছেন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় সেক্টর-১১ এলাকায় এ ঘটনা ঘটে।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।

পুলিশ জানিয়েছে, ঘটনার সময় স্কুলটি বন্ধ ছিল। সেখানে কয়েকজন মাদক সেবনের জন্য জড়ো হয়েছিল। তাদের কয়েকজন দেয়াল থেকে লোহার রড বের করার চেষ্টা করছিলেন। এ সময় হঠাৎ দেয়ালটি ধসে তাদের ওপর পড়ে।

খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে ধ্বংসস্তূপের নিচ থেকে আহত ও নিহতদের উদ্ধার করে। তাদের আব্বাসি শহীদ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক পাঁচজনকে মৃত ঘোষণা করেন। আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

ইতিহাসের এই দিনে : ১৩ সেপ্টেম্বর ২০২৬ইং

পাকিস্তানে ভয়াবহ দুর্ঘটনা: স্কুলের দেয়াল ধসে নিহত ৫

আপডেট সময় ১২:০০:০৪ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তানের করাচির ওরাঙ্গি টাউনে একটি জরাজীর্ণ সরকারি স্কুলের দেয়াল ধসে পাঁচজন নিহত ও দুজন আহত হয়েছেন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় সেক্টর-১১ এলাকায় এ ঘটনা ঘটে।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন