ঢাকা ১০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

নির্বাচন কমিশনের অনুরোধে তারেক রহমানের উত্তরাঞ্চলের সফর স্থগিত

নির্বাচন কমিশনের অনুরোধে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উত্তরাঞ্চল স্থগিত করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকের সিদ্ধান্তের কথা জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী ১১ জানুয়ারি থেকে উত্তরাঞ্চলের কয়েকটি জেলা সফরের সিদ্ধান্ত নিয়েছিলেন। এ ব্যাপারে নির্বাচন কমিশনের অনুরোধে এই সফর স্থগিত করা হয়েছে।’

এসময় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালে চক্রান্ত চলছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারি যে নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচনকে বানচাল করার জন্য একটি মহল বিভিন্নভাবে চক্রান্ত করছে। এরই মধ্যে ওসমান হাদীকে গুলি করে হত্যা করা হয়েছে। একইভাবে বিভিন্ন জায়গায় রাজনৈতিক নেতৃবৃন্দকে বিশেষ করে বিএনপির অনেককে গুলি করা হয়েছে। কয়েকদিন আগে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্যসচিব মোসাব্বিরকে গুলি করে হত্যা করা হয়েছে।’

বিএনপি মহাসচিব আরও বলেন, ‘আমরা বারবার করে এ কথা সরকার এবং নির্বাচন কমিশনকে জানিয়েছি, জানাতে চাই আবারও-এই ধরণের হত্যাকান্ড ঘটতে থাকলে এই দেশে নির্বাচনের পরিবেশ বিনষ্ট হবে। নির্বাচনের পরিবেশ যাতে বিনষ্ট না হয়, সে জন্য সকল প্রকার উদ্যোগ নেওয়ার জন্য আমরা আবারও সরকার এবং নির্বাচন কমিশনকে আহ্বান জানাচ্ছি।’

নিউজবিজয়২৪.কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

এমপিওভুক্ত শিক্ষক ও ঋণখেলাপিদের স্থানীয় নির্বাচনে অযোগ্য ঘোষণা চায় ইসি

নির্বাচন কমিশনের অনুরোধে তারেক রহমানের উত্তরাঞ্চলের সফর স্থগিত

আপডেট সময় ১২:২০:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারি ২০২৬

নির্বাচন কমিশনের অনুরোধে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উত্তরাঞ্চল স্থগিত করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন