ঢাকা ১০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

দেশের ৫ বিভাগে শিলাবৃষ্টির আভাস

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারা দেশে তাপমাত্রা সামান্য বাড়ার পাশাপাশি রাজশাহী ও ঢাকাসহ ৯টি জেলায় মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। একই সঙ্গে দেশের পাঁচটি বিভাগে দমকা হাওয়াসহ বৃষ্টি ও শিলাবৃষ্টি হতে পারে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের সই করা আগামী ৫ দিনের পূর্বাভাসে প্রথম দিন আজ সোমবার (২১ এপ্রিল) বলা হয়, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টির শঙ্কা রয়েছে।

এছাড়া রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, ঢাকা, ফরিদপুর, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলাসমূহের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

মঙ্গলবার দ্বিতীয় দিনের (২২ এপ্রিল) পূর্বাভাসে বলা হয়, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে। বিরাজমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে এবং তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

তৃতীয় ও চতুর্থ দিনের পূর্বাভাসে বলা হয়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ২৪ এপ্রিল থেকে দিনের তাপমাত্রা সামান্য কমতে শুরু করতে পারে।

পঞ্চম দিনের (২৫ এপ্রিল) পূর্বাভাসে বলা হয়, বৃষ্টির আওতা বেড়ে রাজশাহী বিভাগেও দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টির শঙ্কা রয়েছে। বর্ধিত পাঁচ দিনে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

এমপিওভুক্ত শিক্ষক ও ঋণখেলাপিদের স্থানীয় নির্বাচনে অযোগ্য ঘোষণা চায় ইসি

দেশের ৫ বিভাগে শিলাবৃষ্টির আভাস

আপডেট সময় ১১:১৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারা দেশে তাপমাত্রা সামান্য বাড়ার পাশাপাশি রাজশাহী ও ঢাকাসহ ৯টি জেলায় মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। একই সঙ্গে দেশের পাঁচটি বিভাগে দমকা হাওয়াসহ বৃষ্টি ও শিলাবৃষ্টি হতে পারে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের সই করা আগামী ৫ দিনের পূর্বাভাসে প্রথম দিন আজ সোমবার (২১ এপ্রিল) বলা হয়, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টির শঙ্কা রয়েছে।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন