খুলনার দিঘলিয়া উপজেলায় (৯) বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টা করে ভ্যানচালক আব্দুল বারেক (৫৮)কে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার (২৭ জুন) দুপুর ১ টায় উপজেলার গোয়ালপাড়া এলাকার একটি আম বাগানে ওই শিশুকে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা চালায় এ অভিযোগ পাওয়া গেছে। এ সময় শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরে স্থানীয়রা অভিযুক্তকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে আব্দুল বারেককে হেফাজতে নেওয়া হয়েছে। শিশুটিকে সেনহাটি ৮নং ওয়ার্ড মধ্যমপাড়া এলাকার বাসিন্দা। শিশুটি তার বাবা মার কাছে পৌঁছে দেয়া হয়েছে। ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং তদন্তের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা দোষী ব্যক্তির বিরুদ্ধে দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ব্রেকিং
দিঘলিয়ায় ৯ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, ভ্যানচালক পুলিশ হেফাজতে
-
মোঃ রানা মোল্লা খুলনা জেলা প্রতিনিধি:- - আপডেট সময় ০৪:৩০:০৯ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
- 28
জনপ্রিয় সংবাদ
মোঃ রানা মোল্লা খুলনা জেলা প্রতিনিধি:- 
































