ঢাকা ০২:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

ঢাকাসহ ৯ অঞ্চলে রাতের মধ্যে ঝড়ের আভাস

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজধানী ঢাকাসহ দেশের ৯ অঞ্চলে ওপর দিয়ে আজ রাতের মধ্যে ঝড় বয়ে যেতে পারে। এসব অঞ্চলের নৌবন্দরে ১ নম্বর সতর্কসংকেত জারি করা হয়েছে।

শুক্রবার (১৫ মে) দুপুর ৩টা থেকে রাত ১টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা বিশেষ পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, কুষ্টিয়া, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ঝড়ো আবহাওয়ার কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। ঝড়ের সময় নৌযানগুলোকে সাবধানে চলাচল করতে এবং নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

অপরদিকে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ ফেসবুকে শুক্রবার (১৫ মে) দুপুরে তার আইডিতে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের বিভিন্ন জেলায় দুপুর ১২টার পর থেকে রাত ১২টার মধ্যে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে।

ঢাকা বিভাগ

দুপুর ৩টার পর থেকে রাত ১০টার মধ্যে ঢাকা বিভাগের কিশোরগঞ্জ, নরসিংদী, গাজীপুর, মুন্সীগঞ্জ ও ঢাকা জেলায় হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

চট্টগ্রাম বিভাগ

দুপুর ৩টার পর থেকে রাত ১২টার মধ্যে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি ও রাঙামাটি জেলার ওপরে।

রাজশাহী বিভাগ

রাজশাহী বিভাগের জেলাগুলোতে আজ বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। তবে দুপুর ১২টা ৩০ মিনিটের পর থেকে বিকাল ৬টার মধ্যে বগুড়া ও সিরাজগঞ্জ জেলায় হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে।

খুলনা বিভাগ

খুলনা বিভাগের জেলাগুলোতেও আজ বৃষ্টিপাতের সম্ভাবনা কম।

বরিশাল বিভাগ

দুপুর ৩টার পর থেকে রাত ১০টার মধ্যে বরিশাল বিভাগের কিছু কিছু জেলায় হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

রংপুর বিভাগ

দুপুর ২টার পর থেকে শনিবার বিকেল ৬টার মধ্যে লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার কিছু কিছু উপজেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ ছাড়া রাত ১০টার পর থেকে ভোর ৪টার মধ্যে রংপুর বিভাগের বেশিরভাগ জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

সিলেট বিভাগ

সিলেট বিভাগের সুনামগঞ্জ ও সিলেট জেলায় এরই মধ্যে বৃষ্টি হচ্ছে, যা দুপুর ৩টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এ ছাড়া দুপুর ৩টার পর থেকে শনিবার সকাল ৮টার মধ্যে সিলেট বিভাগের সকল জেলায় মাঝারি থেকে ভারী মানের বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা করা যাচ্ছে।

ময়মনসিংহ বিভাগ

ময়মনসিংহ বিভাগের শেরপুর ও নেত্রকোনা জেলার কিছু উপজেলায় বৃষ্টিপাত হচ্ছে, যা দুপুর ৩টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এ ছাড়া বিকেল ৬টার পর থেকে শনিবার সকাল ৮টার মধ্যে ময়মনসিংহ বিভাগের সকল জেলায় মাঝারি থেকে ভারী মানের বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা করা যাচ্ছে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

এমপিওভুক্ত শিক্ষক ও ঋণখেলাপিদের স্থানীয় নির্বাচনে অযোগ্য ঘোষণা চায় ইসি

ঢাকাসহ ৯ অঞ্চলে রাতের মধ্যে ঝড়ের আভাস

আপডেট সময় ০৩:২১:১৬ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজধানী ঢাকাসহ দেশের ৯ অঞ্চলে ওপর দিয়ে আজ রাতের মধ্যে ঝড় বয়ে যেতে পারে। এসব অঞ্চলের নৌবন্দরে ১ নম্বর সতর্কসংকেত জারি করা হয়েছে।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন