ঢাকা ১০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

ঢাকাসহ তিন বিভাগে বৃষ্টির আভাস

  • অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় ১২:৪৬:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
  • 162

ঢাকাসহ দেশের তিন বিভাগে হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টি হলেও গরম কমার পরিবর্তে তাপমাত্রা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। বুধবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় বৃষ্টি না হলেও আকাশ মেঘলা থাকবে। এ সময় রাতের তাপমাত্রা কিছুটা কমলেও দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাসে আরও জানানো হয়েছে, আগামী বৃহস্পতিবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, যা গরমে কিছুটা স্বস্তি দিতে পারে। তবে এই স্বস্তি দীর্ঘস্থায়ী হবে না; শুক্রবার থেকে আবারও সারা দেশে তাপমাত্রা বাড়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।

মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের আমবাগানে ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়া ও কুড়িগ্রামের রাজারহাটে ১৫ ডিগ্রি সেলসিয়াস। এদিন সাতক্ষীরা, যশোর, ঈশ্বরদী ও ময়মনসিংহে সামান্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

এমপিওভুক্ত শিক্ষক ও ঋণখেলাপিদের স্থানীয় নির্বাচনে অযোগ্য ঘোষণা চায় ইসি

ঢাকাসহ তিন বিভাগে বৃষ্টির আভাস

আপডেট সময় ১২:৪৬:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

ঢাকাসহ দেশের তিন বিভাগে হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টি হলেও গরম কমার পরিবর্তে তাপমাত্রা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন