ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

ঢাকায় লুকিয়েও রক্ষা পেল না-র‌্যাবের হাতে ধরা পড়ল মিঠাপুকুরের খুনি

রংপুরের মিঠাপুকুর থানার চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামিসহ দুইজন র‌্যাবের যৌথ অভিযানে ঢাকা মহানগরীর মিরপুর থেকে গ্রেফতার।

‘বাংলাদেশ আমার অহংকার’- এই মূলমন্ত্রকে বুকে ধারন করে এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন চাঞ্চল্যকর হত্যা, অপহরণ, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। হত্যার মতো মারাত্মক অপরাধের ক্ষেত্রে র‍্যাব অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে থাকে।

বাদীর দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায় যে, মামলার বাদী মোঃ আবুল কাশেমব(৭৩) এবং ধৃত আসামিগণ একই এলাকার পাড়া প্রতিবেশী। দীর্ঘদিন ধরে বাদী ও বাদীর পরিবারের সঙ্গে ধৃত আসামিদ্বয় এবং সহযোগী আসামিগণের মধ্যে পূর্ব থেকেই বিরোধ চলমান ছিলো। এর জের ধরে ধৃত আসামি এবং সহযোগী আসামিগণ পূর্ব পরিকল্পিতভাবে ইং ০৭/০২/২০২৬ তারিখ দুপুর ১২.০০ ঘটিকায় বেআইনী জনতায় দলবদ্ধ হয়ে হাতে লাঠি, লোহার রড ও ছোরা নিয়ে সজ্জিত হয়ে বাদীর স্ত্রীর পথ রোধ করে শ্লীলতাহানী করে ও চুল ধরে গালে ও মুখে চড়-থাপ্পর দেয় ও মারধোর করে এবং হত্যার উদ্দেশ্যে রক্তাক্ত জখম করে। পরবর্তীতে বাদীর স্ত্রীকে রক্ষার জন্য বাদীর পুত্র এগিয়ে আসলে ধৃত আসামিদ্বয় এবং তার সহযোগী আসামিগণ বাদীর পুত্রকেও এলোপাথাড়ী আঘাত করে এবং হত্যার উদ্দেশ্যে অন্ডকোষে সজোরে লাথি মেরে গুরুতর জখম করে। বাদীর স্ত্রী এবং পুত্রের ডাক চিৎকারে বাদী এবং নিকটতম আত্বীয়স্বজন তাদের উদ্ধার করে রংপুর মিঠাপুকুর সরকারী হাসপাতালে ভর্তি করলে কতর্ব্যরত চিকিৎসক বাদীর পুত্র ভিকটিম নুরুজ্জামান (৩১) কে ইং ০৭/০২/২০২৬ তারিখ বিকাল ০৫.৩০ ঘটিকায় মৃত ঘোষণা করেন। পরবর্তীতে ভিকটিম নুরুজ্জামান (৩১) এর পিতা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং ১২, তারিখ- ০৯/০২/২০২৬ খ্রিঃ, ধারা- ১৪৩/৩৪১/৩২৩/৩২৫/৩০৭/৩৫৪/৩০২/১৪৯/১১৪ পেনাল কোড, ১৮৬০।

ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও লোমহর্ষক হত্যাকান্ড হওয়ায় এলাকায় ব্যাপকভাবে চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার গুরুত্ব বিবেচনায় আসামিদের গ্রেফতারের লক্ষ্যে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‍্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং আসামি গ্রেফতারে সচেষ্ট হয়।

সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩, সিপিএসসি, রংপুর এবং র‍্যাব-৪, সিপিসি-১, মিরপুর এর একটি যৌথ আভিযানিক দল ইং ৩১/০৩/২০২৬ তারিখ সন্ধ্যা ৬.৩০ ঘটিকার সময় ঢাকা মহানগরীর মিরপুর থানাধীন ঈদগাহ মাঠ ক্রসিং, ট্রাফিক পুলিশ বক্স, মিরপুর ট্রাফিক বিভাগ, ঢাকা মেট্টোপলিটন পুলিশ, ঢাকা এলাকায় অভিযান পরিচালনা করে রংপুর জেলার মিঠাপুকুর থানার হত্যা মামলার ০১ নং ও ০৫ নং এজাহারনামীয় পলাতক আসামি ১। মোঃ জাহাঙ্গীর আলম (৩৪), পিতা-মোঃ মহুবার রহমান, সাং-শালমারা লতিফপুর, থানা-মিঠাপুকুর, জেলা-রংপুর এবং ২। মোঃ মোছন মিয়া (৫০), পিতা-মোঃ আবুল কালাম, সাং-ইকবালপুর, থানা-মিঠাপুকুর, জেলা-রংপুর’দ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয়।

পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও অপরাধ প্রতিরোধে র‌্যাবের প্রতিটি সদস্য দৃঢ়প্রত্যয়ের সাথে কাজ করছে এবং চলমান এই অভিযান অব্যাহত থাকবে।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

এমপিওভুক্ত শিক্ষক ও ঋণখেলাপিদের স্থানীয় নির্বাচনে অযোগ্য ঘোষণা চায় ইসি

ঢাকায় লুকিয়েও রক্ষা পেল না-র‌্যাবের হাতে ধরা পড়ল মিঠাপুকুরের খুনি

আপডেট সময় ১০:১৯:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬

রংপুরের মিঠাপুকুর থানার চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামিসহ দুইজন র‌্যাবের যৌথ অভিযানে ঢাকা মহানগরীর মিরপুর থেকে গ্রেফতার।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন