ঢাকা ০২:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

এইচএসসি পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ নির্ধারণ, প্রশ্নপত্র নিয়ে নতুন সিদ্ধান্ত

ফাইল ছবি

চলতি বছরের এইচএসসি (উচ্চমাধ্যমিক) ও সমমান পরীক্ষার সময়সূচি ও প্রশ্নপত্রের ধরন নিয়ে প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৭ জুন থেকে শুরু হতে পারে চলতি বছরের এইচএসসি (উচ্চমাধ্যমিক) ও সমমান পরীক্ষা। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে এ তারিখ ধরে চূড়ান্ত সময়সূচি তৈরি করা হবে। একইসঙ্গে ৯ সাধারণ শিক্ষা বোর্ডে এবারের এইচএসসি পরীক্ষা অভিন্ন প্রশ্নপত্রে নেওয়া হবে বলেও সিদ্ধান্ত এসেছে।

রোববার (২৯ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে বোর্ড চেয়ারম্যানদের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় অংশ নেওয়া একজন চেয়ারম্যান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শিক্ষামন্ত্রীর সঙ্গে সর্বশেষ বৈঠকে দেওয়া দিকনির্দেশনা এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় আগামী ৭ জুন পরীক্ষা শুরুর তারিখ নির্ধারণ করা হয়েছে। এ প্রস্তাবে শিক্ষামন্ত্রীর অনুমোদন মিললে চূড়ান্ত সময়সূচি প্রণয়ন করা হবে এবং শিগগিরই তা প্রকাশ করা হবে।একইসঙ্গে এ বছর থেকে দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এর আগে, মাদরাসা ও কারিগরি—এই দুই বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছে। ফলে, এবার ১১টি বোর্ডেই অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে বলে জানান সংশ্লিষ্ট বোর্ডের চেয়ারম্যানরা।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

এমপিওভুক্ত শিক্ষক ও ঋণখেলাপিদের স্থানীয় নির্বাচনে অযোগ্য ঘোষণা চায় ইসি

এইচএসসি পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ নির্ধারণ, প্রশ্নপত্র নিয়ে নতুন সিদ্ধান্ত

আপডেট সময় ০২:১৩:২১ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬

চলতি বছরের এইচএসসি (উচ্চমাধ্যমিক) ও সমমান পরীক্ষার সময়সূচি ও প্রশ্নপত্রের ধরন নিয়ে প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন