কুড়িগ্রামের উলিপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দি উপজেলা প্রশাসনের আয়োজনে, গতকাল বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়াম হলে আলোচনা সভায় রফিকুল ইসলাম আনসারীর সঞ্চালনায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম আরিফ এর সভাপতিত্বে,দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান ,উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক,উপজেলা বিএনপির সদস্য সচিব হায়দার আলী মিঞা,বাংলাদেশ জামায়াতে ইসলাম কুড়িগ্রাম শাখার শুরা সদস্য অধ্যাপক আব্দুল জলিল, বাংলাদেশ জামায়াতে ইসলামী উলিপুর উপজেলা সেক্রেটারী হাফেজ মাওলানা তৌহিদুল ইসলাম,পৌর বিএনপির আহবায়ক নূর মোহাম্মদ, পৌর বি এন পির সদস্য সচিব সোলায়মান আলী, এন সি পি নেতা সাখাওয়াত হোসেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এর উলিপুর উপজেলা সভাপতি আব্দুল্লাহ আল ফারাবি,আহত জুলাই যোদ্ধা আব্দুল্লাহ আল নাহীদ , বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মামুনুর রশিদ,সহ আরো অনেকে।
এ সময় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলিপুর প্রেসক্লাবের যুগ্ন আহবায়ক মাহমুদুল হাসান শাহীন, উলিপুর প্রেসক্লাবের সদস্য খালেক পারভেজ লালু, বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তা কর্মচারীগণ ও রাজনৈতিক দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা জুলাই শহিদদের আত্মত্যাগের কথা স্মরণ করে তাঁদের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, জাতীয় ঐক্য ও আগামী প্রজন্মের কাছে শহিদদের আত্মত্যাগের ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।
এম এইচ শাহীন,কুড়িগ্রাম প্রতিনিধি 




























