ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

আসছে বিরল চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে দেখা যাবে কি না জানা গেল

ছবি: সংগৃহীত

আগামী ২৮ আগস্ট আকাশে ঘটতে যাচ্ছে চলতি বছরের অন্যতম আকর্ষণীয় মহাজাগতিক ঘটনা—একটি গভীর আংশিক চন্দ্রগ্রহণ। পৃথিবী যখন সূর্য ও চাঁদের মাঝখানে চলে আসে, তখন পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ে এই গ্রহণের সৃষ্টি করে।

জ্যোতির্বিজ্ঞানীদের মতে, এ দিন চাঁদের প্রায় ৯৩ থেকে ৯৬ শতাংশ অংশ পৃথিবীর গাঢ় ছায়ায় ঢেকে যাবে। ফলে গ্রহণটি আংশিক হলেও এটি প্রায় পূর্ণ চন্দ্রগ্রহণের মতো রূপ নেবে এবং চাদে এক মনোমুগ্ধকর তামটে বা লালচে আভা ফুটে উঠবে।

তবে বাংলাদেশের আকাশপ্রেমীদের জন্য খবরটি খানিকটা হতাশাজনক। আন্তর্জাতিক সময় অনুযায়ী গ্রহণটি যখন চূড়ান্ত রূপ নেবে, তখন বাংলাদেশে দিন থাকবে এবং চাঁদ দিগন্তের নিচে অবস্থান করবে। ফলে বাংলাদেশ বা ভারতীয় উপমহাদেশ থেকে এই আংশিক চন্দ্রগ্রহণটি খালি চোখে বা সরাসরি দেখা যাবে না।

বিজ্ঞানীরা জানিয়েছেন, এই মহাজাগতিক দৃশ্য সবচেয়ে চমৎকারভাবে উপভোগ করতে পারবেন উত্তর ও দক্ষিণ আমেরিকার বাসিন্দারা। এছাড়া ইউরোপের পশ্চিম অংশ এবং পশ্চিম আফ্রিকার কিছু এলাকা থেকেও গ্রহণটি আংশিকভাবে দেখা যাবে।

গ্রহণটি আন্তর্জাতিক মান সময় অনুযায়ী ২৮ আগস্ট ভোররাত ০১:২৪ মিনিটে শুরু হয়ে সকাল ০৭:০২ মিনিট পর্যন্ত স্থায়ী হবে, আর এর চরম রূপ দেখা যাবে ভোর ০৪:১৩ মিনিটে।

যদিও বাংলাদেশ থেকে সরাসরি এই গ্রহণ দেখার সুযোগ নেই, তবুও আগ্রহীরা বিভিন্ন আন্তর্জাতিক মহাকাশ গবেষণা সংস্থা ও জ্যোতির্বিজ্ঞান ভিত্তিক ইউটিউব চ্যানেলের সরাসরি সম্প্রচারের (লাইভ স্ট্রিম) মাধ্যমে ঘরে বসেই এই বিরল দৃশ্যটি প্রত্যক্ষ করতে পারবেন।

সূত্র: দ্য হিন্দু।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

সৌদি তেলবাহী জাহাজে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

আসছে বিরল চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে দেখা যাবে কি না জানা গেল

আপডেট সময় ১০:৩৯:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৪ আগস্ট ২০২৬

আগামী ২৮ আগস্ট আকাশে ঘটতে যাচ্ছে চলতি বছরের অন্যতম আকর্ষণীয় মহাজাগতিক ঘটনা—একটি গভীর আংশিক চন্দ্রগ্রহণ। পৃথিবী যখন সূর্য ও চাঁদের মাঝখানে চলে আসে, তখন পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ে এই গ্রহণের সৃষ্টি করে।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন