ঢাকা ০২:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

আমির হামজার ফেসবুক পেজ বন্ধ করল মেটা

  • অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় ০৯:৩৩:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬
  • 329

কুষ্টিয়া সদর আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজার অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজ গত কয়েকদিন ধরে পরিকল্পিত সাইবার হামলার শিকার হওয়ায় মেটা কর্তৃপক্ষ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ২টার দিকে পেজটি সাময়িকভাবে অপসারণ করেছে। পেজটির ফলোয়ার সংখ্যা ছিল প্রায় ৬ লাখ ৩৯ হাজার।

মুফতি আমির হামজার আইটি টিমের পক্ষ থেকে জানানো হয়েছে, পেজটি কোনো নীতিমালা লঙ্ঘনের কারণে বন্ধ করা হয়নি। বরং এটি সংঘবদ্ধ একটি অপশক্তির পরিকল্পিত ভুয়া কপিরাইট স্ট্রাইক ও মিথ্যা অভিযোগ ও রিপোর্টিংয়ের ফলে ঘটেছে। তারা বিশ্বাস করেন, ক্রমবর্ধমান জনপ্রিয়তা ও মানুষের ভালোবাসায় ঈর্ষান্বিত হয়ে একটি চিহ্নিত মহল এই ন্যাক্কারজনক কাজটি করেছে।

টিমের পক্ষ থেকে আরও বলা হয়েছে, ফেসবুক থেকে পেজ সরানো গেলেও মানুষের হৃদয় থেকে আমির হামজাকে সরানো যাবে না। পেজটি পুনরুদ্ধারের জন্য মেটা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এবং প্রয়োজনীয় তথ্য ও প্রমাণ উপস্থাপন করা হচ্ছে।

মুফতি আমির হামজার আইটি টিম তাদের সকল অনুসারী ও শুভাকাঙ্ক্ষীদের ভুয়া আইডি, গুজব ও বিভ্রান্তিকর প্রচারণায় বিভ্রান্ত না হয়ে ধৈর্য্য ও সচেতনতা বজায় রাখার আহ্বান জানিয়েছে এবং আশা প্রকাশ করেছে, ইনশাআল্লাহ সত্যের জয় হবেই।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।

ইতিহাসের এই দিনে : ৪ জুন ২০২৬ইং

আমির হামজার ফেসবুক পেজ বন্ধ করল মেটা

আপডেট সময় ০৯:৩৩:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬

কুষ্টিয়া সদর আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজার অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজ গত কয়েকদিন ধরে পরিকল্পিত সাইবার হামলার শিকার হওয়ায় মেটা কর্তৃপক্ষ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ২টার দিকে পেজটি সাময়িকভাবে অপসারণ করেছে। পেজটির ফলোয়ার সংখ্যা ছিল প্রায় ৬ লাখ ৩৯ হাজার।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন