লালমনিরহাট-২ সংসদীয় আদিতমারী-কালিগঞ্জ আসনে আলোচনায় একমাত্র স্বতন্ত্র প্রার্থী মমতাজ আলী শান্ত। যিনি কালিগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের চাপারতল এলাকায় এক কৃষক পরিবারে জন্মগ্রহন করেন। কাকিনা মহিমারঞ্জন হতে ২০০২ সালে এসএসসি ও ২০০৪ সালে কাকিনা উত্তর বাংলা বিশ্ববিদ্যালয় কলেজ হতে কৃতিত্বের সাথে পাশ করে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিনে ২০১১ সালে বিএসএসস(অনার্স) ফার্স্ট ক্লাশ ও ২০১৩ সালে এমবিএস ( মাস্টার্স) ফার্স্ট ক্লাশ কৃতিত্বে সহিত পাশ করে। বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিনে এলএলবিতে অধ্যায়নরত আছে। তার পাশাপাশি সে বিভিন্ন দেশ ও বিদেশে ব্যবসা,বাণিজ্যর কাজে গমন করে থাকে। তিনি দির্ঘদিন থেকে ব্যাক্তিগত পারিবারিকভাবে সামাজিক,ধর্মিয় মসজিদ,মাদরাসা,মন্দিরে সহযোগিতা, রাস্তা-ঘাট সংস্কার,প্রতিবন্ধী ও অসহায়দের গৃহ নির্মান, গরীব ও এতিম ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার জন্য আর্থিক সহযোগিতা নানা রকম সাহায্য সহযোগিতা করে আসছে। সে কাজের অভিজ্ঞগতাকে কাজে লাগিয়ে তিনি এ বছর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একজন স্বতন্ত প্রার্থী হিসেবে মোটরসাইকেল প্রতীকে লড়ছেন। ইতিমধ্যে দুই উপজেলার বিভিন্ন এলাকার হাট-বাজার,প্রত্যন্তঞ্চলে গনসংযোগ করছেন। তাতে ব্যাপক সাড়া পাচ্ছেন বলে তিনি জানান। বিশেষ করে তরুন সমাজের মাঝে একটা আলোচনা শুরু হয়েছে। কারন আগামি তরুনদের সমান্বয়ে দেশ পরিচালিত হবে। এজন্য তরুনদের এগিয়ে আসতে হবে।
সংসদীয় আসন ১৭, লালমনিরহাট-০২ আসন (কালীগঞ্জ-আদিতমারী) এটি লালমনিরহাট জেলার মধ্যবর্তী একটি গুরুত্বপূর্ণ আসন। লালমনিরহাটের কালীগঞ্জ ও আদিতমারী ২টি উপজেলার ১৬টি ইউনিয়ন নিয়ে গঠিত লালমনিরহাট-০২ আসনটি। এ আসনে মোট ভোটারের সংখ্যা ৪লাখ ৩২হাজার ৯শত ৬৩জন। এ আসনে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তাঁরা হলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মোঃ রোকন উদ্দীন বাবুল (ধানের শীষ),বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোঃ ফিরোজ হায়দার (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ মাহফুজুর রহমান (হাতপাখা),জনতার দলের বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) শামীম কামাল (কলম),জাতীয় পার্টির মোঃ এলাহান উদ্দিন (লাঙ্গল), বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নিমাই চন্দ্র রায় (কাস্তে), স্বতন্ত্র মোঃ মমতাজ আলী শান্ত (মোটরসাইকেল)।
স্বাধীনতা পরবর্তী সময় থেকে এ আসনটি জাপার সাবেক এমপি মজিবুর রহমানের দখলে ছিল।তিনি পরপর সাতবার টানা ৩৫ বছর এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
স্থানীয়রা জানান, মমতাজ আলী একজন উদারপন্থী লোক। তিনি দির্ঘদিন থেকে ধর্মিয় প্রতিষ্ঠানে সহযোগিতা,গরীব,অসহায় লোকদের নানাভাবে আর্থিক সহযোগিতাসহ বিভিন্ন সামাজিক নানা কাজের সাথে জড়িত। তিনি নির্বাচিত হলে সহযোগিতা আরও সুদৃঢ় হবে। এ জন্য তাকে ভোট দেওয়ার আহবান জানান।
তরুন সমাজরা জানান, আগামিতে যেহেতু তরুনদের নেতৃত্বে দেশ এগিয়ে যাবে সেহেতু মমতাজ আলী শান্ত একজন তরুন প্রার্থী এজন্য তারা আগামিতে তাকে সংসদ সদস্য হিসেবে দেখতে চায়। তাহলে দেশ ও এলাকা উন্নত হবে।
স্বতন্ত্র প্রার্থী মমতাজ আলী শান্ত জানান, ৫ আগষ্ট পট পরিবর্তনের পর আওয়ামীলীগ নিশিদ্ধ হওয়ার পর থেকে জনগন একটা বিএনপির দিকে ছিল কিন্তু বর্তমানে মামলাবাজি, চাঁদাবাজিসহ বিভিন্ন কারনে জনগন একটা বিপরীতমুখী হওয়ায় সেই সুযোগ কাজে লাগিয়ে নিজেকে একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছি। সে কারণে সাধারণ ভোটার দের তীক্ষ্ণ চোখ। এই আসনের বিভিন্ন সাংস্কৃতিক-সামাজিক সংগঠন, মসজিদ, মন্দির এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের কমিটি ও সদস্যেদের দাবি। তিনি নির্বাচিত হলে দুই উপজেলাকে বিশ্বমানের দৃষ্টিনন্দন ও স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলব। এজন্য তিনি আগামি ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে মোটরসাইকেল মার্কায় ভোট দেওয়ার আহবান জানান।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
রেজাউল করিম রাজ্জাক, বিশেষ প্রতিনিধি ;- 




























