লালমনিরহাটের আদিতমারী উপজেলায় শীতার্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ব্যাংকার্স ক্লাব রংপুর। শুক্রবার (১২ ডিসেম্বর) মহিষখোচা ইউনিয়নের গোবর্ধন স্পারবাঁধ এলাকায় এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির প্রধান অতিথি ছিলেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত শীতবস্তু বিতরণ করেন নির্বাহী পরিচালক বাংলাদেশ ব্যাংক রংপুর ও সভাপতি ব্যাংকার্স ক্লাব রংপুর আলি মাহমুদ।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্মপরিচালক ও ব্যাংকার্স ক্লাব রংপুরের সাংগঠনিক সম্পাদক মুস্তফা সাদী সাবেরীন তৌহীদ।
শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথি বলেন, “আমাদের এই ক্ষুদ্র আয়োজন আপনাদের জন্য। সমাজের মানুষের পাশে দাঁড়াতে পেরে আমরা সবসময়ই আনন্দিত।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক রংপুর আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক আলতাফ হোসেন, ইসলামী ব্যাংক ধাপ শাখার ব্যবস্থাপক এ. এইচ. এম. রাশেদুল ইসলাম, এবং ইসলামি ব্যাংক, পূবালী ব্যাংক, সিটি ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা ও প্রতিনিধিরা।
আয়োজকরা জানান, শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র পৌঁছে দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রধান অতিথি জনাব মো: আলি মাহমুদ, নির্বাহী পরিচালক বাংলাদেশ ব্যাংক রংপুর ও সভাপতি ব্যাংকার্স ক্লাব রংপুর।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
রেজাউল করিম রাজ্জাক, বিশেষ প্রতিনিধি ;- 




























