লালমনিরহাট আদিতমারী উপজেলা পরিষদের আইন শৃঙ্খলা কমিটি ও মাসিক সভায় মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (২০ মে) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার বিধান কান্তি হালদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য ১৭ লালমনিরহাট-২ রোকন উদ্দিন বাবুল।
সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আজিজা বেগম, আদিতমারী থানার অফিসার ইনচার্জ নাজমুল হক,প্রাণী সম্পদ কর্মকর্তা মৌসুমি আকতার,পলাশী ইউপি চেয়ারম্যান আলাউল ইসলাম ফাতেমী,কমলাবাড়ী ইউপি চেয়ারম্যান ওমর মাহমুদ চিশতী,সাপ্টীবাড়ী ইউপি প্যানেল চেয়ারম্যান হাফিজুর রহমান,উপজেলা শিক্ষা অফিসার আজিজুল ইসলাম ও সাংবাদিক রেজাউল করিম রাজ্জাক প্রমুখ।
আইন শৃঙ্খলা,চোরাচালান, টাস্কফোর্স কমিটির সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি,যৌতুক নিরোধ,নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটি,বাল্য বিবাহ প্রতিরোধ কমিটি,ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটি ও উপজেলা পরিষদের মাসিক সভায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এতে সরকারী কর্মকর্তা,জনপ্রতিনিধি, ইনজিও প্রতিনিধি ও সাংবাদিকের বিভিন্ন বিষয়ে প্রধান অতিথি সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল বলেন, উপস্থিত আপনাদের বক্তব্য সবই নোট করেছি পর্যায়ক্রমে সবই করা হবে।
তবে চোরাচালান,মাদক,জুয়া,যৌতুক ও বাল্য বিবাহ শুধু প্রশাসনের পক্ষে সম্ভব নয়। প্রতিরোধ করতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে। আমি ইতিমধ্যে আমার দুই উপজেলায় মাদক,জুয়া ও ক্যাসিয়েনো প্রতিরোধ প্রশাসনের সাথে মত বিনিময়সভা করেছি যার অভিযান অব্যাহত আছে। সেজন্য আপনাদের সবাইকে কাজ করতে হবে। মাদকমুক্ত ঘোষনা করতে জিরো টলারেন্স নিয়ে আসতে পারি তার জন্য সবাইকে সহযোগিতা করতে হবে।
এর আগে সকালে সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল পরিদর্শন ও ব্যস্থাপনা কমিটির সাথে হাসপাতালের বিভিন্ন দিক নিয়ে মত বিনিময়সভা করেন।
রেজাউল করিম রাজ্জাক, বিশেষ প্রতিনিধি ;- 




























