ঢাকা ০১:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি আবারও পরিবর্তন হতে পারে: শিক্ষামন্ত্রী

অংশীজনরা চাইলে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি আবারও পরিবর্তন হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।

মঙ্গলবার (২ জুন) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নিয়েই এসএসসি ও এইচএসসি পরীক্ষার জট কমিয়ে আনতে কাজ শুরু করেছিল। তারই অংশ হিসেবে বিভিন্ন অংশীজনের সাথে দফায় দফায় বৈঠক করে মন্ত্রণালয়। এসব বৈঠকেই সিদ্ধান্ত হয়, আগামী রমজানের আগেই অনুষ্ঠিত হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা। সম্ভাব্য সূচি অনুযায়ী, পরীক্ষা শুরু হবার কথা ৭ জানুয়ারি থেকে। তবে পরীক্ষার এই সময় বেশি এগিয়ে আনা হয়েছে বলে সম্প্রতি নানা আলোচনা চলছে সামাজিক মাধ্যমে।

এহসানুল হক মিলন জানান, পরীক্ষার সম্ভাব্য সূচির আগেই সিলেবাস শেষ করা হবে। পরীক্ষার প্রস্তুতিতে ঘাটতিও হবে না। প্রধানমন্ত্রীও এ বিষয়ে অবগত আছেন। তবে পরীক্ষার্থী ও অভিভাবকরা চাইলে এই সূচি আবারও পরিবর্তনের বিষয়ে বিবেচনা করবে মন্ত্রণালয়।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার, মহালছড়িতে ৫০০ পরিবার পেল সহায়তা

২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি আবারও পরিবর্তন হতে পারে: শিক্ষামন্ত্রী

আপডেট সময় ০৩:০৮:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬

অংশীজনরা চাইলে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি আবারও পরিবর্তন হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন