লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় আল-হিকমাহ একাডেমির উদ্যোগে নবীন বরণ, পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৩ এপ্রিল সোমবার সকাল ১০ ঘটিকায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতীবান্ধা সরকারি আলিমুদ্দিন ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ তহিজার রহমান। তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষাজীবনের শুরুতেই লক্ষ্য স্থির করে অধ্যবসায়ের মাধ্যমে নিজেদের দক্ষ ও নৈতিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমির অধ্যক্ষ হাফিজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন আল-হিকমাহ একাডেমির সদস্যবৃন্দ, হাতীবান্ধা উপজেলা শাখার জামায়াতের আমির মাওলানা মোঃ রফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক মোঃ হাবিবুর রহমান, প্রভাষক মোঃ রেজাউল করিম, সিনিয়র সহকারী শিক্ষক মোঃ আনিসুর রহমান ও মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকরা।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয় এবং বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়, যা উপস্থিত সবার মাঝে আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে।
ব্রেকিং
হাতীবান্ধায় আল-হিকমাহ একাডেমির নবীন বরণ, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
-
মোঃ নজরুল ইসলাম - আপডেট সময় ০৩:৫৪:২০ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
- 132
জনপ্রিয় সংবাদ
































