ঢাকা ০৪:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং
হোম

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

সৌদি বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ ১২ জন নিহত

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০৯ জন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। রোববার (১১ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছে সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (জিএসিএ)।

নিহত ব্যক্তিদের মধ্যে চারজন সৌদি নাগরিক। এ ছাড়া বাংলাদেশি দুজন, ফিলিস্তিনি একজন, যুক্তরাষ্ট্রের একজন, মিশরের একজন, জর্ডানের একজন, সিরিয়ার একজন ও সুদানের একজন নাগরিকও প্রাণ হারিয়েছেন।

সাময়িকভাবে বন্ধ রিয়াদ বিমানবন্দর

শনিবার এ হামলার পর কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ শুরু করেছে কর্তৃপক্ষ।

প্লেন চলাচলবিষয়ক তথ্য সরবরাহকারী ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রিয়াদ বিমানবন্দরের অন্তত ২৯১টি ফ্লাইট বাতিল হয়েছে।

এর আগে এয়ার ইন্ডিয়া, ফ্লাইদুবাই, লুফথানসা গ্রুপ ও পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসসহ কয়েকটি বিমান সংস্থা রিয়াদ ও সৌদি আরবের অন্যান্য বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত করেছিল।

বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের ভ্রমণের আগে সংশ্লিষ্ট এয়ারলাইনের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে।

সৌদি বিমানবন্দরে ধারাবাহিক হামলা

সাম্প্রতিক সপ্তাহগুলোতে সৌদি আরবের বিভিন্ন এলাকায় হামলা বাড়িয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। রিয়াদ ছাড়াও আভা, খামিস মুশাইত, জিজান ও নাজরান এলাকায় হামলার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার রিয়াদ বিমানবন্দরে হামলায় সৌদি আরবের জাতীয় এয়ারলাইন সৌদিয়ার একজন পাইলটসহ তিনজন নিহত হন। এর আগের দিন একই বিমানবন্দরে হামলায় সুদানের এক ব্যক্তি নিহত হন।

আভা আন্তর্জাতিক বিমানবন্দরেও কয়েক দফা হামলায় প্রাণহানির ঘটনা ঘটেছে। এসব হামলায় বিদেশি নাগরিকসহ বহু মানুষ আহত হয়েছেন।

হামলার কারণে সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল ও যাত্রী পরিবহনব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

সূত্র: আরব নিউজ

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

ঘুষ গ্রহণের অভিযোগে চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সৌদি বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ ১২ জন নিহত

আপডেট সময় ০৬:৫৯:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০৯ জন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। রোববার (১১ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছে সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (জিএসিএ)।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন