ঢাকা ১২:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

সাতসকালে মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

সংগৃহীত ছবি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (৩১ মার্চ) সকালে ঘটনার সত্যতা স্বীকার করে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম জানান, ময়নাতদন্তের জন্য লাশগুলো হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মাইক্রোবাসচালককে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে।

তিনি বলেন, সোমবার (৩০ মার্চ) শ্রীমঙ্গল-মৌলভীবাজার মহাসড়কের লামুয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে অটোরিকশাচালকের পরিচয় পাওয়া গেছে। তিনি শ্রীমঙ্গল শহরতলীর ভাড়াউড়া এলাকার বাসিন্দা আব্দুল হান্নান (৫০)। নিহত বাকি দুই যাত্রী পুরুষ হলেও তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সন্ধ্যার আগে শ্রীমঙ্গল থেকে যাত্রী নিয়ে একটি অটোরিকশা মৌলভীবাজারের দিকে যাচ্ছিল।

অটোরিকশাটি কালাপুর ইউনিয়নের সিরাজনগর সংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি মাইক্রোবাসের (হাইস) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে অটোরিকশাটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালকসহ ভেতরে থাকা দুই যাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার, মহালছড়িতে ৫০০ পরিবার পেল সহায়তা

সাতসকালে মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

আপডেট সময় ০৯:৫৪:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন