ঢাকা ০১:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং
হোম

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

সরকারি ব্যাংকের ১১ জিএমকে ডিএমডি পদে পদোন্নতি

রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর ১১ মহাব্যবস্থাপককে (জিএম) উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে পদোন্নতি দেওয়া হয়েছে। পাশাপাশি তাঁদের নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। এ নিয়ে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ আজ বৃহস্পতিবার একটি প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপন অনুযায়ী, রূপালী ব্যাংকের জিএম মোহাম্মদ শাহেদুর রহমান ও শিকদার ফারুক এ আজম, অগ্রণী ব্যাংকের জিএম মোহাম্মদ ফজলুল করিম, বাংলাদেশ কৃষি ব্যাংকের (বিকেবি) জিএম আবু সাঈদ মো. রওশনুল হক এবং জনতা ব্যাংকের জিএম মো. আব্দুল মতিন এবং সোনালী ব্যাংকের জিএম মো. জামান মোল্লা ও মো. সাকায়েত হোসেন পাটোয়ারীকে পদোন্নতি দিয়ে নিজ নিজ ব্যাংকের ডিএমডি করা হয়েছে।বাংলাদেশ কৃষি ব্যাংকের জিএম আশরাফুজ্জামান খানকে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) এ রূপালী ব্যাংকের জিএম মো. ইকবাল হোসেন খানকে জনতা ব্যাংকের ডিএমডি করা হয়েছে। এ ছাড়া অগ্রণী ব্যাংকের জিএম শাহীনুর সুলতানাকে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের (বিডিবিএল) এবং বেসিক ব্যাংকের জিএম মো. হাসান ইমামকে পদোন্নতি দিয়ে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ডিএমডি পদে পদায়ন করা হয়।প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি), উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও মহাব্যবস্থাপক (জিএম) পদে মনোনয়ন, নিয়োগ, পদোন্নতি ও পদায়ন নীতিমালা-২০২৫ এবং সরকার কর্তৃক সময়ে সময়ে জারি করা নীতিমালা ও প্রজ্ঞাপন অনুযায়ী পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের চাকরি নিয়ন্ত্রিত ও পরিচালিত হবে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

ইসলামের দাওয়াত না পৌঁছালে পরকালে কী হবে? ইসলামের দৃষ্টিতে উত্তর

সরকারি ব্যাংকের ১১ জিএমকে ডিএমডি পদে পদোন্নতি

আপডেট সময় ১১:৪৩:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬

রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর ১১ মহাব্যবস্থাপককে (জিএম) উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে পদোন্নতি দেওয়া হয়েছে। পাশাপাশি তাঁদের নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। এ নিয়ে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ আজ বৃহস্পতিবার একটি প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপন অনুযায়ী, রূপালী ব্যাংকের জিএম মোহাম্মদ শাহেদুর রহমান ও শিকদার ফারুক এ আজম, অগ্রণী ব্যাংকের জিএম মোহাম্মদ ফজলুল করিম, বাংলাদেশ কৃষি ব্যাংকের (বিকেবি) জিএম আবু সাঈদ মো. রওশনুল হক এবং জনতা ব্যাংকের জিএম মো. আব্দুল মতিন এবং সোনালী ব্যাংকের জিএম মো. জামান মোল্লা ও মো. সাকায়েত হোসেন পাটোয়ারীকে পদোন্নতি দিয়ে নিজ নিজ ব্যাংকের ডিএমডি করা হয়েছে।বাংলাদেশ কৃষি ব্যাংকের জিএম আশরাফুজ্জামান খানকে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) এ রূপালী ব্যাংকের জিএম মো. ইকবাল হোসেন খানকে জনতা ব্যাংকের ডিএমডি করা হয়েছে। এ ছাড়া অগ্রণী ব্যাংকের জিএম শাহীনুর সুলতানাকে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের (বিডিবিএল) এবং বেসিক ব্যাংকের জিএম মো. হাসান ইমামকে পদোন্নতি দিয়ে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ডিএমডি পদে পদায়ন করা হয়।প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি), উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও মহাব্যবস্থাপক (জিএম) পদে মনোনয়ন, নিয়োগ, পদোন্নতি ও পদায়ন নীতিমালা-২০২৫ এবং সরকার কর্তৃক সময়ে সময়ে জারি করা নীতিমালা ও প্রজ্ঞাপন অনুযায়ী পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের চাকরি নিয়ন্ত্রিত ও পরিচালিত হবে।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন