ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ২

দিনাজপুরের বিরামপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কায় অন্তত দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৬ জন।

রোববার (২৯ মার্চ) ভোর ৫টার দিকে দিনাজপুর-গাইবান্ধা মহাসড়কের বিরামপুর উপজেলার চন্ডিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পঞ্চগড় থেকে ঢাকাগামী ‘হেরিটেজ ট্যুর অ্যান্ড ট্রাভেলস’ নামের একটি যাত্রীবাহী বাস সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের হেলপার ও এক যাত্রী নিহত হন। দুর্ঘটনায় বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

নিহতদের মধ্যে একজনের পরিচয় শনাক্ত হয়েছে। তিনি মোশারফ হোসেন বাবু (৫৮)। নিহতের বাড়ি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার আড়িখাল এলাকায়। অপর নিহত ব্যক্তির পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে।

পুলিশের পাশাপাশি স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম সরকার জানান, দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাকটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

এবার ‘নিট’ পরীক্ষা বাতিলের দাবিতে সোচ্চার থালাপতি বিজয়ের দল

সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ২

আপডেট সময় ১০:৩৭:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬

দিনাজপুরের বিরামপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কায় অন্তত দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৬ জন।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন