লালমনিরহাট-২ (আদিতমারী-কালিগঞ্জ) আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল বলেছেন,সংস্কৃতি হলো একটি জাতির দর্পণ-সুস্থ্য মন গড়ে তুলতে হলে সাংস্কৃতিকের বিকল্প নাই।
তিনি লালমনিরহাটের আদিতমারী মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে,বর্ষবরণ ও পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান হিসেবে বক্তব্য এসব কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার বিধান কান্তি হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন নরওয়ের কবি লেখক,আলোকচিত্রি ও মায়ের তররীর প্রতিষ্ঠাতা উয়েরা সেথের,আদিতমারী থানার অফিসার ইনচার্জ নাজমুল হোসেন ও উপজেণা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক হাবিবুর রহমান হবি।
এমপি আরও বলেন,আজকের এই আয়োজন আমাদের নিজস্ব সংস্কৃতিকে জানা এবং চর্চা করার একটি চমৎকার সুযোগ। পড়াশোনা বা কাজের পাশাপাশি শিল্প ও সংস্কৃতি চর্চা আমাদের মননশীলতাকে বিকশিত করে। “শিল্প-সংস্কৃতি চর্চার মাধ্যমে আমরা যেন আমাদের প্রতিভাকে বিকশিত করে দেশ ও জাতির কল্যাণে মনোনিবেশ করতে পারি, আজকের দিনে এটাই হোক আমাদের অঙ্গীকার।”
আপনাদের সাথে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে সুন্দর,সুন্দর কাজ ও উন্নয়নের ধারা বজায় রাখতে চাই। এজন্য আমরা শপথ নিব একটি সুন্দর দেশ গড়তে মাদক,জুয়া ও ক্যাসিয়েনোমুক্ত উপজেলা হিসেবে ঘোষনা করতে চাই এজন্য আপনাদের সহযোগিতা করতে হবে।
“পরিশেষে, আজকের অনুষ্ঠানের সর্বাঙ্গীন সাফল্য কামনা করে শিল্পী ও আয়োজকদের আন্তরিকভাবে ধন্যবাদ জানান।
বক্তব্য শেষে প্রধান অতিথি বর্ষবরণ ও পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপনে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার তুলে দেন।
ব্রেকিং
সংস্কৃতি হলো একটি জাতির দর্পণ: এমপি বাবুল
-
রেজাউল করিম রাজ্জাক, বিশেষ প্রতিনিধি ;- - আপডেট সময় ১০:৩৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
- 112
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
জনপ্রিয় সংবাদ
































