ঢাকা ১০:৫০ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

শিল্পায়নের প্রসারে কর্মসংস্থানের বিকল্প নেই”- ত্রাণ মন্ত্রী দুলু

দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু বলেছেন, উত্তরাঞ্চলের বেকার তরুণ-তরুণীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং শিল্পায়নের  প্রসারে কর্মসংস্থানের বিকল্প নেই” লালমনিরহাটে দিনব্যাপী প্রাণ-আরএফএল গ্রুপের আয়োজনে, সোমবার (১১ মে) সকালে লালমনিরহাট জেলা স্টেডিয়ামে আয়োজিত “প্রাণ-আরএফএল চাকরি মেলা”-এর উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, “আলোকিত লালমনিরহাট গড়তে কর্মসংস্থানের বিকল্প নেই।” সরকার আগামী পাঁচ বছরে দেশব্যাপী নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করছে। সরকারি ও বেসরকারি পর্যায়ে শিল্পায়ন ও বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে তরুণদের চাকরির সুযোগ সম্প্রসারণে গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি আশা প্রকাশ করে বলেন, এ চাকরি মেলার মাধ্যমে প্রায় এক হাজার তরুণ-তরুণীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
ত্রাণ মন্ত্রী বলেন, লালমনিরহাট উত্তরাঞ্চলের সীমান্তবর্তী জেলা দীর্ঘদিন ধরে উন্নয়ন বৈষম্যের শিকার। শিল্প-কারখানার অভাব এবং সীমিত কর্মসংস্থানের কারণে এ অঞ্চলের বিপুলসংখ্যক শিক্ষিত যুবক-যুবতী বেকার অবস্থায় রয়েছেন।
তিনি বলেন, নির্বাচনের সময় তিনি লালমনিরহাটকে একটি আধুনিক ও কর্মসংস্থানমুখী জেলা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেছিলেন। সেই লক্ষ্য বাস্তবায়নে শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত হিসেবে বিবেচনা করা হচ্ছে।
মন্ত্রী জানান, কৃষিনির্ভর লালমনিরহাটে ধান, গম, ভুট্টা ও আলুসহ বিভিন্ন কৃষিপণ্য উৎপাদনের সম্ভাবনা বিবেচনায় নিয়ে প্রাণ-আরএফএল গ্রুপকে এ অঞ্চলে শিল্প-কারখানা স্থাপনের আহ্বান জানানো হয়েছে।
তিনি আরও বলেন, আর্থিক সংকট, যাতায়াত সমস্যা এবং বিভিন্ন জেলায় চাকরির পরীক্ষায় অংশগ্রহণের সীমাবদ্ধতার কারণে অনেক শিক্ষিত তরুণ-তরুণী পিছিয়ে পড়ছেন। বিষয়টি প্রাণ-আরএফএল কর্তৃপক্ষকে জানানো হলে তারা লালমনিরহাট জেলা থেকে এক হাজার মানুষের চাকরির ব্যবস্থা করার আশ্বাস দেয়।
আসাদুল হাবিব দুলু বলেন, শুধু কর্মসংস্থান নয়, শিক্ষা বিস্তারেও সরকার গুরুত্ব দিচ্ছে। তিস্তা চরাঞ্চলের মেয়েদের বিদ্যালয়ে যাতায়াত সহজ করতে সাইকেল বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
চাকরিপ্রার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে কাজ ও অভিজ্ঞতা অর্জনের মধ্য দিয়েই দক্ষ জনশক্তি গড়ে ওঠে। তরুণদের কর্মদক্ষতা বৃদ্ধি এবং আত্মনির্ভরশীল হয়ে ওঠার প্রতি গুরুত্বারোপ করেন তিনি।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার

শিল্পায়নের প্রসারে কর্মসংস্থানের বিকল্প নেই”- ত্রাণ মন্ত্রী দুলু

আপডেট সময় ০৬:২২:১২ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬