ঢাকা ০৬:১৯ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

রৌমারীতে দীর্ঘদিনের বন্ধ সরকারি অচল রাস্তা সচল করলেন এলাকাবাসী

কুড়িগ্রামের রৌমারী উপজেলার চর বামনেরচর গ্রামে ৩০ বছরের পুরোনো জনসাধারণের চলাচলের বন্ধ থাকা অচল সরকারি রাস্তা স্থানীয় ইউপি সদস্য শফিকুলের সহযোগীতায় এলাকাবাসীর প্রচেষ্টায় চলাচলে সচল করা হয়েছে। গত ২১ জুলাই সকাল ১১ টায় এমন দৃশ্যমান ঘটনা ঘটেছে ঐ এলাকায়।
স্থানীয়দের অভিযোগ, এলাকার প্রায় ১৫ হাজার লোকের বসবাস। দীর্ঘদিন থেকে কিছু কু-চক্রী মহলের প্রভাবে স্বাভাবিক চলাচল বন্ধ হয়েছিল। এতে রাস্তাটি অচল থাকায় স্থানীয়দের যাতায়াত, কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থী ও রোগীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। অবশেষে স্থানীয় ইউপি সদস্য শফিকুল ইসলামের সহযোগীতায় এবং গ্রামের সচেতন মানুষের প্রচেষ্টায় আমিন দিয়ে মাপজোপের মাধ্যমে রাস্তাটি বের করে সংস্কারের কাজ সম্পন্ন করে চলাচলের উপযোগী করেছেন।

রাস্তাটি সচল হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তির ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। এলাকাবাসী জানান, এই রাস্তাটি চালু হওয়ায় তাদের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটেছে এবং দৈনন্দিন চলাচল অনেক সহজ হয়ে যাবে। এলাকাবাসীর দাবী, সরকারী ও স্থানীয় প্রশাসনের মাধ্যমে ভবিষ্যতে যেন রাস্তাটির স্থায়ী সংস্কার ও নিয়মিত রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করা হয়, যাতে আবারও সাধারণ মানুষকে দুর্ভোগে পড়তে না হয়।
স্থানীয় এলাকাবাসী হাশেমসহ অনেকেই বলেন, আজ স্থানীয় মেম্বার শফিকুলের উদ্দ্যোগে এবং এলাকাবাসীর প্রচেষ্টায় দীর্ঘদিনের বন্ধ থাকা রাস্তাটি বের করে সংস্কারের মাধ্যমে চলাচলের উপযোগী করায় আমরা খুব আনন্দিত।
স্থানীয় ইউপি সদস্য শফিকুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে কিছু লোকের কারনে রাস্তাটি এলাকার মানুষের চলাচলে অনুপোযোগী ছিল। এলাকাবাসীকে সাথে নিয়ে রাস্তাটি বের করে সাধারণ মানুষের চলাচলের উপযোগী করা হয়েছে। আমি চেষ্টা করে যাবো, ভবিষ্যতে রাস্তাটি একটি পুর্ণাঙ্গ রাস্তা নির্মান করা।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার

রৌমারীতে দীর্ঘদিনের বন্ধ সরকারি অচল রাস্তা সচল করলেন এলাকাবাসী

আপডেট সময় ০৩:০১:৫০ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

কুড়িগ্রামের রৌমারী উপজেলার চর বামনেরচর গ্রামে ৩০ বছরের পুরোনো জনসাধারণের চলাচলের বন্ধ থাকা অচল সরকারি রাস্তা স্থানীয় ইউপি সদস্য শফিকুলের সহযোগীতায় এলাকাবাসীর প্রচেষ্টায় চলাচলে সচল করা হয়েছে। গত ২১ জুলাই সকাল ১১ টায় এমন দৃশ্যমান ঘটনা ঘটেছে ঐ এলাকায়।
স্থানীয়দের অভিযোগ, এলাকার প্রায় ১৫ হাজার লোকের বসবাস। দীর্ঘদিন থেকে কিছু কু-চক্রী মহলের প্রভাবে স্বাভাবিক চলাচল বন্ধ হয়েছিল। এতে রাস্তাটি অচল থাকায় স্থানীয়দের যাতায়াত, কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থী ও রোগীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। অবশেষে স্থানীয় ইউপি সদস্য শফিকুল ইসলামের সহযোগীতায় এবং গ্রামের সচেতন মানুষের প্রচেষ্টায় আমিন দিয়ে মাপজোপের মাধ্যমে রাস্তাটি বের করে সংস্কারের কাজ সম্পন্ন করে চলাচলের উপযোগী করেছেন।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন