ঢাকা ০৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

রূপের ঝলকে পরীমনি, ভক্তের চোখে যেন স্বর্গের পরী

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৯:২৯:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • 14

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি এখন আর অভিনয়ে দেখা যায় না। আপাতত অনিয়মে পরিণত হয়েছে তার পর্দার কাজ। এখন তিনি সময় দিচ্ছেন নিজের পোশাক ব্র্যান্ডে। সেখানেই তার ব্যস্ততা বেশি। আর দুই সন্তান নিয়েও আছে পারিবারিক ব্যস্ততা। পরীকে সর্বশেষ পর্দায় দেখা গেছে কোরবানির ঈদে, ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দ মেলা’য়।

এ ছাড়া সামাজিক মাধ্যমে রয়েছে এ অভিনেত্রীর সরব উপস্থিতি। ভক্ত-অনুরাগীদের সঙ্গে রয়েছে তার মেইলবন্ধন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সামাজিক মাধ্যমে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কয়েকটি ছবি পোস্ট করেছেন পরীমনি।

সেখানে দেখা গেছে, পরীমনির পরনে গোলাপি পাড়ে সাদা শাড়ি, খোলা চুল, হাতে-কানে সাধারণ গহনা। সাধারণ সাজে অপূর্ব মোহনীয় রূপে ধরা দিয়েছেন তিনি। এসব ছবি পোস্টের পর মাত্র তিন ঘণ্টায় প্রতিক্রিয়ার সংখ্যা ছাড়িয়েছে ৪১ হাজার। আর মন্তব্য করেছেন প্রায় চার হাজার ভক্ত-অনুরাগী। শেয়ারও হচ্ছে শত শত। বোঝাই যাচ্ছে, সাদামাটা সাজে পরীমনির স্নিগ্ধতায় মুগ্ধ হচ্ছেন নেটিজেনরা।

পরীমনি দর্শক-ভক্তদের কাছে পরী রূপেই ধরা দেন। তার রূপ-লাবণ্যেও দর্শক-সমালোচকরা নির্দ্বিধায় মুগ্ধ বলে শিকার করেন। এসব ছবি তুলেছেন পরী নিজেই। মানে সেলফি। কোথাও লাজুক মুখে উজ্জ্বল হাসি, কোথাও বিশাল আকাশের পানে বাড়িয়ে দিয়েছেন হাত। প্রাকৃতিক পরিবেশে ধারণ করা এসব ছবি দেখে পরী-ভক্তরাও ভীষণ আনন্দিত। তার রূপের বন্দনা করতে কার্পণ্য করছেন না তারা।

সামাজিক মাধ্যমে ছবির পোস্টে এক নেটিজেন লিখেছেন— ‘পরীকে দেখতে পরীর মতোই লাগে’। আরেক নেটিজেন লিখেছেন— ‘আকাশ থেকে নেমে এসেছে ডানাকাটা সাদা পরী’। অন্য আরেক নেটিজেন লিখেছেন— ‘পরী আছে, কেবল ডানা দুখানা দরকার’। আরেক ভক্ত লিখেছেন— ‘শাড়ি সাদা, সাজও সাদা; দেখতে একেবারে নিষ্পাপ পরী’।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

সিলেট ওসমানী বিমানবন্দরে ৮ বছর বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইটের অবতরণ

রূপের ঝলকে পরীমনি, ভক্তের চোখে যেন স্বর্গের পরী

আপডেট সময় ০৯:২৯:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি এখন আর অভিনয়ে দেখা যায় না। আপাতত অনিয়মে পরিণত হয়েছে তার পর্দার কাজ। এখন তিনি সময় দিচ্ছেন নিজের পোশাক ব্র্যান্ডে। সেখানেই তার ব্যস্ততা বেশি। আর দুই সন্তান নিয়েও আছে পারিবারিক ব্যস্ততা। পরীকে সর্বশেষ পর্দায় দেখা গেছে কোরবানির ঈদে, ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দ মেলা’য়।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন