ঢাকা ০১:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

রোববার (১৬ আগস্ট) নির্বাচন কমিশন ভবনে নির্বাচনি কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন যাচাই-বাছাই শেষে এই মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।

যাচাই-বাছাই শেষে ১১ দলের প্রতিনিধি জামায়াতের সংসদ সদস্য আবদুল বাতেন সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, ‘১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্রটি সঠিক হিসেবে পাওয়া গেছে। আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হতে যাওয়া রাষ্ট্রপতি ভোটে অংশ নেবেন তিনি।’

আবদুল বাতেন জানান, নিয়ম অনুযায়ী যাচাই-বাছাইয়ে প্রথম মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করা হলে দ্বিতীয়টি আর যাচাই-বাছাই করা হয় না। বৈধ হওয়া মনোনয়নপত্রে প্রস্তাবক ছিলেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান ও সমর্থক ছিলেন এনসিপির সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন।

১১ দলীয় ঐক্যের প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহারের সম্ভাবনা আছে কি না- এমন প্রশ্নের জবাবে আবদুল বাতেন বলেন, ‘মনোনয়নপত্র প্রত্যাহার করা হবে না। নির্বাচনে শেষ পর্যন্ত অংশগ্রহণ করার জন্য মনোনয়ন জমা দিয়েছি। প্রায় ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে, গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় থাকুক, তা আমরা চাই। বিষয়টি আরও সুন্দর হতো, কিন্তু সংবিধানের ৭০ অনুচ্ছেদের কারণে সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দিতে পারবেন না। আমরা মনে করি, এটা স্বাধীন ভোটাধিকারের পথে বড় ধরনের অন্তরায়। আমরা চাই যে কোনো মূল্যে এ ধারাটি সংশোধন করতে হবে।’
এসময় আরও উপস্থিত ছিলেন জাগপার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, এলডিপির মহাসচিব বিল্লাল মিয়াজী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব ফখরুল ইসলাম প্রমুখ।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

চাকরি প্রার্থীদের জন্য সুখবর: ৩৫ হাজার টাকা বেতন, সপ্তাহে ২ দিন ছুটি

রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

আপডেট সময় ১২:২০:৫২ অপরাহ্ন, রবিবার, ১৬ আগস্ট ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন