ঢাকা ০৫:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

রংপুরে তারেক রহমানের নির্বাচনী জনসভা আজ

  • অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় ১১:১৮:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬
  • 215

দীর্ঘ ২০ বছর পর আজ রংপুরে যাবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ শুক্রবার (৩০ জানুয়ারি) নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি রংপুরে জনসভায় ভাষণ দেবেন।

দলীয় সূত্রে জানা গেছে, আজ বেলা ৩টা ৪৫ মিনিটে তারেক রহমান রংপুরের পীরগঞ্জে গিয়ে ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। এরপর বিকাল সাড়ে ৪টায় রংপুরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তিনি।

বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা জানিয়েছেন, তারেক রহমানের এই সফর ও জনসভা সফল করতে দলের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই ঈদগাহ মাঠে সমাবেশের মঞ্চ তৈরির কাজ শুরু হয়। পাশাপাশি জনসভায় নেতা–কর্মী ও সমর্থকদের উপস্থিতি নিশ্চিত করতে এলাকায় মাইকিং করা হচ্ছে।

এদিন বিকেলে তারেক রহমান সড়কপথে রংপুরে পৌঁছে প্রথমে পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। এরপর সেখান থেকে সরাসরি রংপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে গিয়ে জনসভায় বক্তব্য রাখবেন।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ ইউরোপ ইউরোপা লিগ, দ্বিতীয় বাছাইপর্বের পরিসংখ্যান ও লাইভ স্কোর

ছাতার আড়ালে ভয়ংকর ফাঁদ! মতিঝিল মেট্রো স্টেশনের নিচে উদ্ধার বোমা

রংপুরে তারেক রহমানের নির্বাচনী জনসভা আজ

আপডেট সময় ১১:১৮:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬

দীর্ঘ ২০ বছর পর আজ রংপুরে যাবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ শুক্রবার (৩০ জানুয়ারি) নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি রংপুরে জনসভায় ভাষণ দেবেন।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন