ঢাকা ১১:১৯ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

যুক্তরাষ্ট্রে বাড়ছে রাজনৈতিক সংঘাত, ২০২৭ সালে গৃহযুদ্ধের আশঙ্কা!

‘চীনা নস্ট্রাডামুস’ নামে পরিচিত রাজনৈতিক বিশ্লেষক জিয়াং জুয়েকিন ২০২৭ সাল নিয়ে এক আশঙ্কাজনক পূর্বাভাস দিয়েছেন। তিনি দাবি করেছেন, ইরান যুদ্ধ আর যুক্তরাষ্ট্রের ভেতরের তীব্র রাজনৈতিক কোন্দল মিলে সামনের দিনগুলোতে দেশটিতে ব্যাপক দাঙ্গা ও গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি করতে পারে।

এর আগে ডোনাল্ড ট্রাম্পের জয় ও মধ্যপ্রাচ্য যুদ্ধের মতো ঘটনার সঠিক পূর্বাভাস দিয়ে নজর কেড়েছিলেন তিনি।

জিয়াংয়ের মতে, চলমান ইরান সংঘাত শেষ পর্যন্ত এক রক্তক্ষয়ী স্থলযুদ্ধে রূপ নেবে। এই যুদ্ধে যুক্তরাষ্ট্র এমনভাবে আটকে পড়বে যে সেখান থেকে বের হতে তাদের ১০ থেকে ২০ বছর পর্যন্ত লেগে যেতে পারে। যুদ্ধের বিপুল সেনা চাহিদা মেটাতে যুক্তরাষ্ট্রে আবারও ১৮ বছর বয়সি তরুণদের বাধ্যতামূলক সেনাবাহিনীতে ভর্তি করা শুরু হতে পারে। একই সাথে দেশের বড় বড় শহরগুলোতে বিশৃঙ্খলা সামলাতে ভারী অস্ত্রসহ নামানো হতে পারে সেনা ও সীমান্ত পুলিশ।

তিনি আরও সতর্ক করেছেন যে, যুদ্ধের কারণে সমুদ্রের গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালি’ বন্ধ হয়ে গেলে বিশ্বজুড়ে তেল, গ্যাস ও সারের দাম হু হু করে বাড়বে। এর প্রভাবে আন্তর্জাতিক বাজার ধসে পড়ার সাথে সাথে মার্কিন অর্থনীতিও মারাত্মক মন্দায় পড়বে।

সব মিলিয়ে ২০২৭ সালের মধ্যে জিনিসপত্রের আকাশছোঁয়া দাম এবং জোরপূর্বক সেনাবাহিনীতে নেওয়ার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের শহরগুলোতে ছড়িয়ে পড়বে ব্যাপক দাঙ্গা ও গৃহযুদ্ধ।

সূত্র: ডেইলি মেইল।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

বিদ্যুৎ খাতে বাড়ছে লোকসানের বোঝা, সামনে কী পরিকল্পনা সরকারের?

যুক্তরাষ্ট্রে বাড়ছে রাজনৈতিক সংঘাত, ২০২৭ সালে গৃহযুদ্ধের আশঙ্কা!

আপডেট সময় ০৯:৩৪:৩৬ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

‘চীনা নস্ট্রাডামুস’ নামে পরিচিত রাজনৈতিক বিশ্লেষক জিয়াং জুয়েকিন ২০২৭ সাল নিয়ে এক আশঙ্কাজনক পূর্বাভাস দিয়েছেন। তিনি দাবি করেছেন, ইরান যুদ্ধ আর যুক্তরাষ্ট্রের ভেতরের তীব্র রাজনৈতিক কোন্দল মিলে সামনের দিনগুলোতে দেশটিতে ব্যাপক দাঙ্গা ও গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি করতে পারে।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন